মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● দেব-শুভশ্রীর ঘনিষ্ঠ দৃশ্য ঘিরে সমালোচনা      ● সম্পর্ক টিকিয়ে রাখতে ছোট যত্নের গুরুত্ব      ● একসঙ্গে ৩০ ব্যাংকের প্রযুক্তিনির্ভর সেবা বন্ধ      ● চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● রাশিয়ার গ্লোবাল ডিজিটাল ফোরামে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন রুমি      ● রাজাপুরে ইয়াবা-গাঁজাসহ দুই যুবক আটক      ● চীন, ভারত, জাপানসহ এশিয়ার বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছে      ● শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে      ● লটারিতে ১৮ সাবরেজিস্ট্রারকে বদলির জন্য নির্বাচন      ● নির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা নেবে সরকার      ● আলামিন হত্যা মামলায় সাবেক এমপি মুক্তা গ্রেফতার      ● সাংবাদিকদের দাবিতে জিয়া হলের প্রভোস্টকে অব্যাহতি      
দেব-শুভশ্রীর ঘনিষ্ঠ দৃশ্য ঘিরে সমালোচনা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১:০৩ পিএম

পর্দায় দেব ও শুভশ্রী জুটির রসায়ন বরাবরই দর্শকদের নজর কেড়েছে। তবে এবার তাদের নতুন সিনেমা ‘দেশু ৭’-এর একটি গান প্রকাশের পর ঘনিষ্ঠ একটি দৃশ্য ঘিরে তৈরি হয়েছে তীব্র সমালোচনা। আসছে পূজায় মুক্তি পেতে যাওয়া সিনেমাটির চতুর্থ গান ‘আমার সবকিছুতেই’ ইতোমধ্যে প্রকাশ্যে এসেছে।

গানটিতে কালো শাড়িতে মোহময়ী রূপে ধরা দিয়েছেন শুভশ্রী। তার সঙ্গে মিলিয়ে কালো শার্ট ও ট্রাউজারে দেখা গেছে দেবকে। গানের ভিডিওতে ৩ মিনিট ১৪ সেকেন্ড থেকে ৩ মিনিট ১৯ সেকেন্ডের অংশে দেব ও শুভশ্রীকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। রোমান্টিক ওই দৃশ্যে দেবকে চোখ বন্ধ করে শুভশ্রীর গলার কাছে চুমু খেতে দেখা যায়।

ঠিক সেই মুহূর্তে গায়কের কণ্ঠে শোনা যায়, ‘আদরের কিছু দাগ, থাক আঁকা হয়ে থাক, মন পাহাড়ে।’ ক্যামেরায় তখন শুভশ্রীর গলার কাছে একটি লালচে ছাপও স্পষ্ট হয়ে ওঠে। সেটি দেখে সামাজিক যোগাযোগমাধ্যমের অনেক ব্যবহারকারী এটিকে ‘লাভ বাইট’ বলে মনে করছেন।

ওই দৃশ্যের স্ক্রিনশটও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। কেউ কেউ এটিকে গানের কথার সঙ্গে মিলিয়ে তৈরি করা ক্ষণিকের একটি চিহ্ন হিসেবে দেখলেও অনেকে রসিকতায় মেতেছেন।

এক নেটিজেন দৃশ্যটির ছবি শেয়ার করে লিখেছেন, ‘এটা কি ছারপোকার কামড়ের দাগ?’ আরেকজন শুভশ্রীর স্বামী রাজ চক্রবর্তীর প্রসঙ্গ টেনে রসিকতা করে লিখেছেন, ‘এই লাভ বাইট কি রাজ দা তুমি দিয়ে পাঠিয়েছিলে শুটিংয়ে?’

তবে মন্তব্যের আড়ালে এসব রসিকতা হলেও বিষয়টি নিয়ে সমালোচনাও করছেন অনেকে। এর পেছনে রয়েছে পর্দার বাইরে দেব-শুভশ্রীর সাম্প্রতিক কিছু কর্মকাণ্ড। কিছুদিন আগে সিনেমার প্রচারের সময় ভরা মঞ্চে হাঁটু গেড়ে শুভশ্রীর হাতে চুমু খান দেব। বিষয়টি নিয়ে বেশ আলোচনা হয়। এছাড়া শুভশ্রীকে কোলে তুলে ফটোগ্রাফিও সমালোচনার জন্ম দিয়েছিল।

এমন পরিস্থিতিতে গানের এই ঘনিষ্ঠ দৃশ্য প্রকাশ্যে আসায় সমালোচনা আরও বেড়েছে। একসময় সম্পর্কে থাকা দেব ও শুভশ্রী বর্তমানে একে অপরের প্রাক্তন। তবে ব্যক্তিগত সম্পর্কের বাইরে কাজের ক্ষেত্রে তারা নিজেদের ব্যস্ত রেখেছেন।

আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে অ্যাকশন-রোমান্টিক সিনেমা ‘দেশু ৭’। এই ছবির মাধ্যমে পরিচালক হিসেবে দেবের অভিষেক হতে যাচ্ছে। পাশাপাশি ছবিটির প্রযোজনার দায়িত্বেও রয়েছেন তিনি।






স্বদেশ প্রতিদিন/এস পি




আরও সংবাদ   বিষয়:  দেব   শুভশ্রী গাঙ্গুলী   দেব-শুভশ্রী   দেশু ৭   আমার সবকিছুতেই   টলিউড   বাংলা সিনেমা   রাজ চক্রবর্তী   বিনোদন সংবাদ   নতুন সিনেমা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close