মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ‘সিন্ডিকেট’ শব্দটিই যেন না থাকে: খাদ্যমন্ত্রী      ● দুই পুলিশসহ তিন আসামিকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ      ● মাগুরায় ৮ হাজার ইয়াবাসহ ৩ জন আটক      ● ৩১ ডিসেম্বর পর্যন্ত নিয়োগ ও ওয়ার্ক পারমিট স্থগিত      ● রূপগঞ্জে জনস্বাস্থ্য নিয়ে আতঙ্ক      ● জাকারিয়া হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন      ● বস্তিবাসীর নিরাপদ ও জলবায়ু-সহনশীল আবাসনের দাবি      ● ফ্যামিলি কার্ডে দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে সাড়ে ২৮ লাখ মানুষ      ● ৪৯তম বিসিএস থেকে আরও ৪০ জন নিয়োগ      ● শেষ ম্যাচের আগে মেসির আবেগঘন বার্তা      ● বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালের স্বপ্ন বাংলাদেশের      ● সিইসির পদত্যাগের দাবিতে দিল্লিতে বিরোধীদের মিছিল      
‘সিন্ডিকেট’ শব্দটিই যেন না থাকে: খাদ্যমন্ত্রী
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৩:০৯ পিএম

‘সিন্ডিকেট’ কোনো সরকারই পছন্দ করে না। আমরাও চাই, সিন্ডিকেট বলে যেন কোনো শব্দই না থাকে। কারণ সিন্ডিকেটের অস্তিত্ব থাকলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়—এমন মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম।

মঙ্গলবার (৬ অক্টোবর) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সরকারি খাদ্য সংরক্ষণাগার ও বিভিন্ন স্থাপনা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, সরকারের মূল লক্ষ্য জনগণের কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়া। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী খাদ্য মন্ত্রণালয় সে লক্ষ্যেই কাজ করছে। বাজার পরিস্থিতি, খাদ্যের মজুত ও সরবরাহ ব্যবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। এখন পর্যন্ত বড় ধরনের কোনো সমস্যার মধ্যে পড়তে হয়নি। ভবিষ্যতেও যাতে দ্রুত যেকোনো সমস্যা সমাধান করা যায়, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পুষ্টিকর চাল উৎপাদনের প্রকল্পের বিষয়ে মন্ত্রী বলেন, প্রকল্পটি কবে উদ্বোধন বা চালু হবে, এ মুহূর্তে নির্দিষ্ট সময় বলা যাচ্ছে না। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে যত দ্রুত সম্ভব প্রকল্পটি চালুর চেষ্টা করা হবে।

এর আগে মঙ্গলবার সকাল ১০টায় ঢাকার পোস্তগোলা সরকারি আধুনিক ময়দামিলে উপস্থিত হয়ে পরিদর্শন কার্যক্রম শুরু করেন খাদ্যমন্ত্রী। পরে দুপুর ১টার দিকে তিনি নারায়ণগঞ্জ সাইলোতে পৌঁছান। সেখানে সাইলো ও এর অভ্যন্তরে অবস্থিত নারায়ণগঞ্জ প্রিমিক্স কার্নেল মিল পরিদর্শন করেন।

পরিদর্শনকালে খাদ্যমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে খাদ্যশস্য সংরক্ষণ, মজুত সক্ষমতা, মিলের কার্যক্রম ও খাদ্য ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তিনি স্থাপনাগুলোর কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এ সময় নারায়ণগঞ্জ জেলার প্রশাসনিক কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close