রবিবার ● ৪ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● বাবার কথায় ‘দশ কা দম’ করেছিলেন সালমান      ● হার্টে দুটি ছিদ্র, ৯৪% অকেজো কিডনি, অঙ্কনের বাঁচার আকুতি      ● সোনারগাঁয়ে তিন ব্যবসায়ীকে জরিমানা      ● টাঙ্গাইলে গাঁজাসহ গ্রেপ্তার ৩      ● নাঙ্গলকোট উপজেলা সমিতি চট্টগ্রামের বার্ষিক সভা      ● ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত      ● টেকসই নগর গড়তে মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হচ্ছে: প্রধানমন্ত্রী      ● ঘুষ নিয়ে বাগান বন্ধের অভিযোগ      ● গৃহবধূকে শ্বাসরোধে হত্যা      ● নিয়োগ বাণিজ্যের অভিযোগে মাদ্রাসায় বিক্ষোভ      ● বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা রাখবে যুক্তরাজ্য      ● নির্বাচনে নারীর অংশগ্রহণ বাড়াতে রাষ্ট্রীয় অর্থায়নের ওপর জোর      
বাবার কথায় ‘দশ কা দম’ করেছিলেন সালমান
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ৬:৪২ পিএম

বলিউডে দীর্ঘ অভিনয়জীবন সালমান খানের। ক্যারিয়ারে সাফল্যের পাশাপাশি নানা বিতর্ক ও কঠিন সময়ও পার করতে হয়েছে তাকে। একসময় আদালতের মামলা, ব্যক্তিগত সম্পর্ক ও সিনেমা নিয়ে একের পর এক নেতিবাচক আলোচনা ঘিরে ছিল এই অভিনেতাকে। সেই সময়ই ছোটপর্দার জনপ্রিয় রিয়েলিটি শো ‘দশ কা দম’ সঞ্চালনার প্রস্তাব পেয়েছিলেন সালমান। পরিস্থিতির কারণে শুরুতে সেই প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কথা ভেবেছিলেন তিনি। তবে বাবা সেলিম খানের পরামর্শে শেষ পর্যন্ত অনুষ্ঠানটি করেন অভিনেতা।

সম্প্রতি ‘বিগ বস ২০’-এর একটি পর্বে প্রতিযোগীদের নিজের মতো থাকার পরামর্শ দিতে গিয়ে জীবনের সেই কঠিন সময়ের কথা তুলে ধরেন সালমান। তিনি জানান, ‘ম্যায়নে পেয়ার কিয়া’, ‘হাম আপকে হ্যায় কৌন’, ‘হাম দিল দে চুকে সনম’, ‘করণ অর্জুন’-এর মতো একাধিক সফল সিনেমা করার পর ছোটপর্দায় আসেন তিনি। তখন তাকে ঘিরে নানা নেতিবাচক আলোচনা চলছিল।

সালমান বলেন, “আমি ‘ম্যায়নে পেয়ার কিয়া’ করেছি, আরও অনেক ছবি করেছি। তার পর ছোটপর্দায় আসি। সেই সময়ে আমাকে নিয়ে সর্বত্র অনেক নেতিবাচক কথা হচ্ছিল। আদালতের মামলা থেকে সম্পর্ক, আমার ছবি—সব কিছু নিয়েই আলোচনা চলছিল।”

এমন পরিস্থিতিতেই ‘দশ কা দম’ সঞ্চালনার প্রস্তাব পান সালমান। কিন্তু চারপাশের সমালোচনার কারণে অনুষ্ঠানটি করতে শুরুতে আগ্রহী ছিলেন না তিনি। এ নিয়ে বাবার সঙ্গে কথা বলেন অভিনেতা।

সালমান জানান, তার বাবা সেলিম খান তখন তাকে নিজের ব্যক্তিত্ব ও শিক্ষার ওপর বিশ্বাস রাখার পরামর্শ দেন। বাবার সঙ্গে কথোপকথনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “আমি অনুষ্ঠানটা করতে চাইছিলাম না। কারণ আমার বিরুদ্ধে এত কিছু বলা হচ্ছিল। সব জায়গাতেই আমাকে নিয়ে সমালোচনা হচ্ছিল। তখন বাবার সঙ্গে কথা বলি, তার পরামর্শ চাই। বাবা আমাকে বলেছিলেন, ‘তুমি কি নিজের ব্যক্তিত্ব, নিজের মন আর তোমার শিক্ষার ওপর বিশ্বাস করো না?’ আমি বলেছিলাম, ‘করি’। তখন তিনি আমাকে অনুষ্ঠানটা করতে বলেছিলেন। পাশাপাশি সেখানে নিজের মতো থাকতে বলেছিলেন।”

বাবার পরামর্শ মেনে শেষ পর্যন্ত ‘দশ কা দম’ সঞ্চালনা করেন সালমান। তার দাবি, এই অনুষ্ঠানই দর্শকের কাছে তাকে নতুনভাবে পরিচয় করিয়ে দেয়। সেখানে দর্শক তাকে শুধু অভিনেতা হিসেবে নয়, একজন মানুষ হিসেবে দেখেছিলেন।

সালমান বলেন, “সেই একটি অনুষ্ঠানে মানুষ আমাকে জানতে পেরেছিল। সবাই ‘ম্যায়নে পেয়ার কিয়া’, ‘হাম আপকে হ্যায় কৌন’, ‘হাম দিল দে চুকে সনম’, ‘করণ অর্জুন’ বা আমার অন্য ছবিগুলোর কথা ভুলে গেল। তারা শুধু ‘দশ কা দম’-এ আমাকে দেখতে শুরু করলেন। কারণ সেখানে তারা কোনো অভিনেতাকে দেখেননি, একজন মানুষকে দেখেছিলেন।”

সালমানের মতে, জীবনের সেই কঠিন সময়ে নিজের ওপর বিশ্বাস রাখা এবং বাবার পরামর্শ মেনে চলাই তাকে নতুনভাবে দর্শকের কাছে পৌঁছাতে সাহায্য করেছিল। ‘দশ কা দম’-এর মাধ্যমে ছোটপর্দায় তার যে ব্যক্তিত্বের দিকটি দর্শকের সামনে এসেছিল, সেটি পরবর্তী সময়ে তার জনপ্রিয়তার অন্যতম অংশ হয়ে ওঠে।




স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close