সোমবার ● ৫ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● বাবার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ      ● সাবেক মেজর জেনারেল মহিউদ্দিনের জামিন      ● কাঁঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত      ● সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবারের মাঝে ১ কোটি ৬৯ লাখ টাকার চেক      ● আলো দিয়ে স্নায়ু নিয়ন্ত্রণের আবিষ্কারে নোবেল ৩ বিজ্ঞানীর      ● লিওনার্দো নয় লিওনেল, ধীরে ধীরে গড়ে ওঠা মেসি-আর্জেন্টিনার ভালোবাসার গল্প      ● সৌদির নিরাপত্তায় মক্কা প্রতিরক্ষা চুক্তির প্রথম বড় পরীক্ষা      ● ক্রিকেটের বাইরেও বাবরের নতুন উদ্যোগ      ● ধীরগতির ওভার রেটে ভারত-ওয়েস্ট ইন্ডিজকে জরিমানা      ● চাপে সৌদি, ২০৩৪ বিশ্বকাপের স্টেডিয়াম প্রকল্প স্থগিত      ● নদীতীর সংরক্ষণে সহযোগিতা বাড়াতে আগ্রহী এডিবি      ● বাব আল-মানদেব ঘিরে ইয়েমেনি বাহিনীর নতুন অগ্রগতি      
সাবেক মেজর জেনারেল মহিউদ্দিনের জামিন
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৪:০৩ পিএম

অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীকে জামিন দিয়েছেন আদালত। রাজধানীর ইসিবি চত্বর এলাকার নিউ গিনি প্রপার্টিজে হামলা, ভাঙচুর ও লুটপাটের মামলায় তাকে এ জামিন দেওয়া হয়।

তিন দিনের রিমান্ড শেষে সোমবার তাকে আদালতে হাজির করা হলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করেন। প্রসিকিউশন বিভাগের এসআই তারেকুর রহমান এ তথ্য জানান।

রিমান্ড শেষে সোমবার গোলাম মহিউদ্দিন চৌধুরীকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক জেহাদ হোসেন। অন্যদিকে আসামিপক্ষে ঢাকার বারের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম খান জামিন চেয়ে শুনানি করেন।

শুনানি শেষে আদালত আগামী ধার্য তারিখ ২৮ অক্টোবর পর্যন্ত দুই হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর সেগুনবাগিচার একটি বাসা থেকে গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। পরদিন ১ অক্টোবর তাকে তিন দিনের রিমান্ডে পাঠান আদালত।

গত ২৬ সেপ্টেম্বর রাতে রাজধানীর ক্যান্টনমেন্ট থানার দক্ষিণ মানিকদী এলাকার নিউ গিনি প্রপার্টিজের আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ওই প্রকল্পে থাকা কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিওতেও হামলা চালানো হয়।

এ ঘটনায় নিউ গিনি প্রপার্টিজের পরিচালক মো. সাইফুল ইসলাম ভূঁইয়া ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ১৫০ থেকে ২০০ জনকে।

গত ১ অক্টোবর গোলাম মহিউদ্দিন চৌধুরীকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে তিন দিনের রিমান্ডে পাঠান।





স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  গোলাম মহিউদ্দিন চৌধুরী   সাবেক মেজর জেনারেল   জামিন   নিউ গিনি প্রপার্টিজ   ইসিবি চত্বর   হামলা   ভাঙচুর   লুটপাট   আদালত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close