সোমবার ● ৫ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● কাঁঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত      ● সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবারের মাঝে ১ কোটি ৬৯ লাখ টাকার চেক      ● আলো দিয়ে স্নায়ু নিয়ন্ত্রণের আবিষ্কারে নোবেল ৩ বিজ্ঞানীর      ● লিওনার্দো নয় লিওনেল, ধীরে ধীরে গড়ে ওঠা মেসি-আর্জেন্টিনার ভালোবাসার গল্প      ● সৌদির নিরাপত্তায় মক্কা প্রতিরক্ষা চুক্তির প্রথম বড় পরীক্ষা      ● ক্রিকেটের বাইরেও বাবরের নতুন উদ্যোগ      ● ধীরগতির ওভার রেটে ভারত-ওয়েস্ট ইন্ডিজকে জরিমানা      ● চাপে সৌদি, ২০৩৪ বিশ্বকাপের স্টেডিয়াম প্রকল্প স্থগিত      ● নদীতীর সংরক্ষণে সহযোগিতা বাড়াতে আগ্রহী এডিবি      ● বাব আল-মানদেব ঘিরে ইয়েমেনি বাহিনীর নতুন অগ্রগতি      ● নাগরপুরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত      ● মোহাম্মদ ফারুক ভূঞার ৯ম মৃত্যুবার্ষিকী       
কাঁঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৩:৫৯ পিএম

ঝালকাঠির কাঁঠালিয়ায় যথাযোগ্য মর্যাদা ও আনন্দমুখর পরিবেশে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। ‘শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে সোমবার (৫ অক্টোবর) সকালে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।

এতে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার বিপুলসংখ্যক শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও মো. মকবুল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা একাডেমি সুপারভাইজার মো. আমিনুল ইসলাম।

আলোচনা সভায় বক্তব্য দেন আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল হালিম, মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ কে এম কামরুজ্জামান, বলতলা সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ওবায়দুল হক অদুদ, কাঁঠালিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা মো. মজিবুর রহমান, আওরাবুনিয়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল চন্দ্র মিস্ত্রি ও বিলছোনাউটা তোতা মিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রিয়াজ খান প্রমুখ।

সভায় বক্তারা শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষকদের পেশাগত অধিকার ও মর্যাদা রক্ষা এবং একটি আলোকিত সমাজ গঠনে শিক্ষকদের বলিষ্ঠ ভূমিকার কথা তুলে ধরেন। পাশাপাশি মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।





স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  কাঁঠালিয়া   ঝালকাঠি   বিশ্ব শিক্ষক দিবস   শিক্ষক দিবস   শিক্ষা   শিক্ষক   শিক্ষার্থীরা   উপজেলা প্রশাসন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close