শনিবার ● ৩ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভিযোগ      ● কারিগরি শিক্ষাই তৈরি করতে পারে কর্মসংস্থান      ● কুলাউড়ায় পুঞ্জিতে ৫০ লক্ষ টাকার পানগাছ কর্তন করে দুর্বৃত্তরা       ● ডিমের বাজারে ডিএসসিসির তদারকি      ● সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে: কৃষিমন্ত্রী      ● ফারাক্কা চুক্তি নবায়নের কাজ চলছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী      ● সীমান্তে চোরাচালান ঠেকাতে অভিযান অব্যাহত      ● ছাত্রীকে কুপ্রস্তাবের অভিযোগ, পুলিশের হাতে যুবক      ● পূজায় মুক্তি পাচ্ছে ‘দেশু ৭’      ● তিন শতাধিক পাহাড়িকে বিনামূল্যে চিকিৎসা      ● ৫২০ টাকা কেজি মাল্টা, ব্যাখ্যা চাইলেন মন্ত্রী      ● মাদকের বিরুদ্ধে স্ট্যাটাস, সাংবাদিককে প্রাণনাশের হুমকি      
লাখ টাকার মরিচগাছ কেটে ফেলার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৪:৩৫ পিএম

বগুড়ার নন্দীগ্রামে রাতের আঁধারে এক কৃষকের ২৫ শতক জমির সম্পূর্ণ মরিচগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। তবে দরিদ্র কৃষকের সঙ্গে কে এই শত্রুতা করল, প্রাথমিকভাবে তা জানা যায়নি। এতে প্রায় তিন লাখ টাকা খরচ করে চাষ করা ওই কৃষকের স্বপ্ন এক রাতেই শেষ হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষক দাবি করেছেন, মরিচ বিক্রি করে প্রায় ১০ লাখ টাকা আয়ের আশা করেছিলেন তিনি।

ঘটনাটি ঘটেছে নন্দীগ্রাম উপজেলার ২ নম্বর সদর ইউনিয়নের শহরকুড়ি গ্রামে। ক্ষতিগ্রস্ত কৃষক আনোয়ার হোসেন ওই গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে।

ভুক্তভোগী আনোয়ার হোসেন জানান, তিনি প্রায় ৩০ হাজার টাকা দিয়ে দেড় বিঘা জমি বর্গা নিয়েছিলেন। সেখানে মরিচ চাষের জন্য ডিজি ১৭/১৭ জাতের প্রায় ১৩ হাজার চারা কিনতে আরও প্রায় ৩০ হাজার টাকা খরচ করেন। জমি প্রস্তুত, চারা রোপণ, সার, কীটনাশক, সেচ ও পরিচর্যাসহ এ পর্যন্ত তাঁর মোট প্রায় তিন লাখ টাকা খরচ হয়েছে।

তিনি বলেন, মরিচগাছগুলো বেশ ভালো হয়েছিল। আর কিছুদিন পরই ক্ষেত থেকে মরিচ তোলা শুরু করার কথা ছিল। ভালো ফলন হলে শেষ পর্যন্ত প্রায় ১০ লাখ টাকার মরিচ বিক্রি করার আশা করেছিলেন তিনি। কিন্তু বৃহস্পতিবার মধ্যরাতের কোনো একসময় দুর্বৃত্তরা তাঁর জমিতে ঢুকে সম্পূর্ণ মরিচগাছ কেটে ফেলেছে। সকালে জমিতে গিয়ে গাছ কাটা অবস্থায় দেখতে পেয়ে হতবাক হয়ে যান আনোয়ার হোসেন।

তিনি জানান, রাতের আঁধারে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তিনি জানেন না। এ ঘটনায় তিনি আর্থিকভাবে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। ক্ষতিগ্রস্ত কৃষক আনোয়ার হোসেন জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ঘটনার পর ভুক্তভোগী আনোয়ার হোসেন নন্দীগ্রাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। খবর পেয়ে নন্দীগ্রাম থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ বিষয়ে ঘটনার তদন্তকারী কর্মকর্তা নন্দীগ্রাম থানার এসআই সিরাজউদ্দৌলা বলেন, মরিচগাছ কেটে ফেলার খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close