শনিবার ● ৩ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ‘হাম ও ডেঙ্গুঃ জনস্বাস্থ্য সুরক্ষায় নগর পরিকল্পনার ভূমিকা’       ● পৌর প্রাক-প্রাথমিক বিদ্যালয় ও সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন      ● ৫০০ তালবীজ রোপণ ও চারা বিতরণ      ● কিশোর গ্যাংকে ঠেকাতে প্রাণ গেল জাকারিয়ার      ● জুট মিলের নোংরা পানিতে সড়ক ক্ষতিগ্রস্ত      ● স্কুলের পাশে জনমত উপেক্ষা করে বাণিজ্য মেলা      ● পিরোজপুরে ভারতীয় কাপড়বাহী ট্রলার জব্দ      ● অরক্ষিত রেলক্রসিং, একদশকে ৭৫ জনের মৃত্যু      ● বিদ্যুতের তার চুরির ঘটনায় আটক ২      ● ইউএনওর উদ্যোগে কাঠের সেতু      ● ১০ বছর বয়সেই চার বিশ্ব রেকর্ড গড়ে আলোচনায় ম্যাক্স আলেকজান্ডার      ● পিইউবিতে টেক্সটাইল ফেস্টিভ্যাল      
ঘরের সামনে মিলল ১০টি ককটেলসদৃশ বস্তু
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৩:০৭ পিএম আপডেট: ০৩.১০.২০২৬ ৪:০২ PM

গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার আন্দারুল এলাকায় একটি বাড়ির সামনে ১০টি ককটেলসদৃশ বস্তু পাওয়াকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ও উত্তেজনা তৈরি হয়েছে। বস্তুগুলো ককটেল কি না, তা নিশ্চিত হতে ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। পরীক্ষা-নিরীক্ষার জন্য বোমা নিষ্ক্রিয়কারী দলের অপেক্ষা করা হচ্ছে।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে টঙ্গী পশ্চিম থানা পুলিশ এ তথ্য জানায়।

পুলিশ জানায়, আন্দারুল এলাকায় আত্তশ আলীর বাসার সামনে স্থানীয় লোকজন কয়েকটি ককটেলসদৃশ বস্তু পড়ে থাকতে দেখেন। পরে তারা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১০টি ককটেলসদৃশ বস্তু দেখতে পায়।

নিরাপত্তার কথা বিবেচনা করে পরে ঘটনাস্থল ও আশপাশের এলাকা ঘিরে রাখে পুলিশ। বস্তুগুলো আসলে ককটেল নাকি অন্য কোনো ধরনের বস্তু, তা নিশ্চিত হওয়ার জন্য বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর দেওয়া হয়েছে।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, ‘দশটি ককটেলসদৃশ বস্তু ঘিরে রেখেছি। বোমা নিষ্ক্রিয়কারী দল আসার পর জানা যাবে এগুলো ককটেল নাকি ককটেলসদৃশ বস্তু।’

বোমা নিষ্ক্রিয়কারী দলের পরীক্ষা-নিরীক্ষার পরই বস্তুগুলোর প্রকৃতি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।




স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  গাজীপুর   টঙ্গী   ককটেলসদৃশ বস্তু   ককটেল   পুলিশ   আন্দারুল   বোমা নিষ্ক্রিয়কারী দল   এলাকায় আতঙ্ক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close