শনিবার ● ৩ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
তিন শতাধিক পাহাড়িকে বিনামূল্যে চিকিৎসা
প্রতিনিধি, আলীকদম (বান্দরবান)
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৪:১০ পিএম

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নের লেংক্লাং পাড়ার খিদু পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে তিন শতাধিক পাহাড়ি মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) আলীকদম জোনের ব্যবস্থাপনায় দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে মুরুং সম্প্রদায়ের বিভিন্ন বয়সী নারী, পুরুষ ও শিশুরা চিকিৎসাসেবা নেন।

সংশ্লিষ্টরা জানান, দুর্গম ভৌগোলিক অবস্থান ও যোগাযোগব্যবস্থার কারণে লেংক্লাং পাড়া ও আশপাশের এলাকার বাসিন্দাদের উপজেলা সদরে গিয়ে চিকিৎসা নেওয়া কঠিন। পাশাপাশি অনেক পরিবারের আর্থিক সামর্থ্যও সীমিত। এ কারণে স্থানীয় পর্যায়ে চিকিৎসাসেবা পৌঁছে দিতে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

ক্যাম্পে আলীকদম জোনের আরএমও ক্যাপ্টেন খন্দকার রায়হান আহমেদের নেতৃত্বে একটি মেডিকেল টিম রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে। পরে প্রয়োজন অনুযায়ী চিকিৎসা পরামর্শ ও বিনামূল্যে ওষুধ দেওয়া হয়।

চিকিৎসা নিতে আসা কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, দুর্গম এলাকা থেকে উপজেলা সদরে গিয়ে চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে যাতায়াতের সময় ও খরচ—দুটোই বেশি। স্থানীয়ভাবে চিকিৎসা ও ওষুধ পাওয়ায় তাঁরা উপকৃত হয়েছেন।

আলীকদম জোনের কর্মকর্তারা জানান, দুর্গম এলাকার মানুষের কাছে স্বাস্থ্যসেবাসহ প্রয়োজনীয় মৌলিক সেবা পৌঁছে দিতে এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের চিকিৎসা ক্যাম্প আয়োজনের উদ্যোগ থাকবে।



স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close