শনিবার ● ৩ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত      ● কোনো অন্যায়কে ছাড় দেবে না সরকার: প্রতিমন্ত্রী টুকু      ● ঢাকার মাদক বাণিজ্যে শিশুদের ব্যবহার করছে চক্রগুলো      ● নির্মাণের তিন বছরের মাথায় সুরেশ্বর বাঁধে ফাটল      ● ‘অন্যের খেলার দাবার বোর্ড হতে চাই না’      ● ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক      ● প্লেটলেট কমলেই ডেঙ্গু রোগীর অবস্থা সংকটজনক নয়      ● ইনস্টাগ্রামকে ‘মেয়েদের অ্যাপ’ বললেন মাস্ক      ● সৌরজগতের বাইরে নতুন নক্ষত্রের সন্ধান      ● আদালত চত্বরে হেলমেট ছুড়ে ক্ষোভ প্রকাশ জামায়াত নেতার      ● দুলালপুর চন্দ্রমনি উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান মেলা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধণা অনুষ্ঠিত       ● স্কুলে ১০ দিন, কলেজে ১৪ দিন ছুটি      
ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রতিনিধি, রাজশাহী
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ২:৫৯ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (৩ অক্টোবর) শিল্পকলা একাডেমি মিলনায়তনে ওলামা দল রাজশাহী মহানগর ও জেলা শাখার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন।

জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মো. তাজ উদ্দিন খানের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সহসম্পাদক অ্যাডভোকেট মো. শফিকুল হক মিলন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. নজরুল ইসলাম মণ্ডল, বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মো. মামুন অর রশিদ এবং রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা।

আরও বক্তব্য দেন মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি নজরুল হুদা ও মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত ও ইসলামী সংগীত পরিবেশিত হয়। এরপর সভাপতি শুভেচ্ছা বক্তব্য দেন। দলীয় বক্তব্য দেন জেলা ওলামা দলের সদস্যসচিব কাজী মো. নুরুল আলম। জেলার বিভিন্ন উপজেলার নেতারাও সভায় উপস্থিত ছিলেন।

সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্যসহ দেশ ও জাতির কল্যাণ কামনাও করা হয়।



স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close