শনিবার ● ৩ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● ফারাক্কা চুক্তি নবায়নের কাজ চলছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী      ● সীমান্তে চোরাচালান ঠেকাতে অভিযান অব্যাহত      ● ছাত্রীকে কুপ্রস্তাবের অভিযোগ, পুলিশের হাতে যুবক      ● পূজায় মুক্তি পাচ্ছে ‘দেশু ৭’      ● তিন শতাধিক পাহাড়িকে বিনামূল্যে চিকিৎসা      ● ৫২০ টাকা কেজি মাল্টা, ব্যাখ্যা চাইলেন মন্ত্রী      ● মাদকের বিরুদ্ধে স্ট্যাটাস, সাংবাদিককে প্রাণনাশের হুমকি      ● ইসরায়েলের সহায়তা চায় সোমালিল্যান্ড      ● তুরস্কে রেফারি নিয়োগে কারসাজির অভিযোগ      ● মোস্তাফিজের ওপর এখনো আস্থা আছে: সালাউদ্দিন      ● টানা বৃষ্টিতে ডুবছে ব্যাংকক, প্রাণহানি ৪০      ● হামের উপসর্গে এক দিনে ৮ জনের মৃত্যু      
সীমান্তে চোরাচালান ঠেকাতে অভিযান অব্যাহত
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৪:১৫ পিএম

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ১ হাজার ১৩ বোতল ভারতীয় সিরাপ ও ১১ কেজি গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৩ অক্টোবর) সকালে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী এমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে সামন্তা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সীমান্ত পিলার ৫৯/১ এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নায়েবে সুবেদার আব্দুস সালামের নেতৃত্বে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৮৯ বোতল ভারতীয় সিরাপ ও ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এরপর শনিবার ভোরে একই বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। সীমান্ত পিলার ৫৬/৬ এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কচুয়ারপোতা কবরস্থান এলাকায় নায়েবে সুবেদার আব্দুস সালামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় আরও ৮২৪ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার করা হয়।

দুটি অভিযানে সব মিলিয়ে ১ হাজার ১৩ বোতল ভারতীয় সিরাপ ও ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

মহেশপুর ৫৮ ব্যাটালিয়ন বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সীমান্ত সুরক্ষা, মাদক চোরাচালান বন্ধ এবং সীমান্তবর্তী মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  ঝিনাইদহ   মহেশপুর সীমান্ত   বিজিবি   মাদক উদ্ধার   ভারতীয় সিরাপ   গাঁজা   মাদক চোরাচালান   সীমান্ত অভিযান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close