শনিবার ● ৩ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● তিন শতাধিক পাহাড়িকে বিনামূল্যে চিকিৎসা      ● ৫২০ টাকা কেজি মাল্টা, ব্যাখ্যা চাইলেন মন্ত্রী      ● মাদকের বিরুদ্ধে স্ট্যাটাস, সাংবাদিককে প্রাণনাশের হুমকি      ● ইসরায়েলের সহায়তা চায় সোমালিল্যান্ড      ● তুরস্কে রেফারি নিয়োগে কারসাজির অভিযোগ      ● মোস্তাফিজের ওপর এখনো আস্থা আছে: সালাউদ্দিন      ● টানা বৃষ্টিতে ডুবছে ব্যাংকক, প্রাণহানি ৪০      ● হামের উপসর্গে এক দিনে ৮ জনের মৃত্যু      ● চুনকুটিয়ায় হবে মাল্টিমডেল ট্রান্সপোর্ট হাব: ডিএমপি      ● ঋণের উচ্চ সুদ কমাতে স্বল্প সুদে অর্থায়নের উদ্যোগ      ● ঘরের সামনে মিলল ১০টি ককটেলসদৃশ বস্তু      ● বাব আল-মান্দেবের নিয়ন্ত্রণ নিতে সৌদির অভিযান পরিকল্পনা      
৫২০ টাকা কেজি মাল্টা, ব্যাখ্যা চাইলেন মন্ত্রী
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৪:০৪ পিএম

বাজারে মাল্টা, খেজুরসহ আমদানিনির্ভর ফলের সরবরাহ বাড়িয়ে দাম নিয়ন্ত্রণে রাখতে আমদানিকারকদের দ্রুত ঋণপত্র (এলসি) খুলে আমদানি বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে খেজুর আমদানির শুল্ক-কর নিয়ে চলতি সপ্তাহেই সরকারের সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন তিনি।

শনিবার (৩ অক্টোবর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে ফলের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত ও বাজারমূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

সভায় মাল্টার বর্তমান বাজারদাম নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। আমদানি মূল্য, শুল্ক-কর ও অন্যান্য ব্যয় বিবেচনার পরও খুচরা বাজারে প্রতি কেজি মাল্টার দাম কীভাবে ৫২০ টাকায় পৌঁছাচ্ছে, তা ব্যবসায়ীদের কাছে জানতে চান মন্ত্রী।

অস্বাভাবিক দামে মাল্টা বিক্রির প্রমাণ পাওয়া গেলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধির সুযোগ দেওয়া হবে না।’

সভায় ব্যবসায়ীরা মাল্টার দাম বাড়ার অন্যতম কারণ হিসেবে সরবরাহ ঘাটতির কথা জানান। তাদের হিসাবে, কোনো কোনো সপ্তাহে দেশে মাত্র ১২ থেকে ২৯ কনটেইনার মাল্টা এসেছে। অথচ স্বাভাবিক চাহিদা মেটাতে প্রতিদিন প্রায় ১৫ কনটেইনার মাল্টা প্রয়োজন।

আমদানিকারকদের ভাষ্য, উচ্চ শুল্ক, পরিবহন ব্যয়, জাহাজ ও বন্দরের বিভিন্ন জটিলতা এবং আগের চালানে লোকসানের কারণে অনেক ব্যবসায়ী মাল্টা আমদানি কমিয়ে দিয়েছেন। পচনশীল পণ্য হওয়ায় পরিবহন ও সংরক্ষণের সময়ও বড় ধরনের আর্থিক ঝুঁকি থাকে।

ব্যবসায়ীদের বক্তব্য শোনার পর মাল্টার শুল্কসংক্রান্ত বিষয় পর্যালোচনার আশ্বাস দেন বাণিজ্যমন্ত্রী। পাশাপাশি বিকল্প উৎস থেকে আমদানি বাড়ানোর পাশাপাশি দ্রুত এলসি খুলে আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাজারে মাল্টার সরবরাহ বাড়ানোর জন্য আমদানিকারকদের তাগিদ দেন তিনি।

আসন্ন চাহিদার কথা বিবেচনায় ব্যবসায়ীদের এখন থেকেই খেজুর আমদানির প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, খেজুরের শুল্কের বিষয়ে চলতি সপ্তাহেই সরকারের সিদ্ধান্ত জানানো হবে।

খেজুরের অ্যাসেসমেন্ট ভ্যালু বা শুল্কায়ন মূল্য নির্ধারণের দীর্ঘদিনের জটিলতা নিরসনেও উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন আগামী কয়েক দিনের মধ্যে আমদানিকারকদের সঙ্গে বৈঠক করবে। বিভিন্ন মান ও গ্রেডের খেজুরের আন্তর্জাতিক উৎসমূল্য যাচাই করে একটি যৌক্তিক নির্দেশক মূল্য নির্ধারণের উদ্যোগ নেওয়া হবে। পরে এ-সংক্রান্ত প্রস্তাব জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে পাঠানো হবে।

এদিকে এর আগে প্রকাশিত বাজারতথ্যে দক্ষিণ আফ্রিকা ও মিসর থেকে আমদানি করা মাল্টার গড় আমদানি মূল্য প্রায় ৮৭ টাকা কেজি বলে উল্লেখ করা হয়েছে। চট্টগ্রামের খুচরা বাজারে একই মাল্টা ৪৮০ থেকে ৫২০ টাকা কেজি দরে বিক্রির তথ্যও উঠে এসেছে।

শুল্কায়ন ব্যবস্থা এমন হওয়া উচিত, যাতে ব্যবসায়ীরা অযৌক্তিক মূল্যায়নের শিকার না হন এবং পণ্যের মূল্য কম দেখিয়ে সরকারের রাজস্ব ফাঁকির সুযোগও না থাকে—সভায় এমন অবস্থানের কথাও তুলে ধরা হয়।




স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  মাল্টার দাম   মাল্টা   বাণিজ্যমন্ত্রী   খন্দকার আব্দুল মুক্তাদির   ফলের দাম   আমদানি   এলসি   শুল্ক   খেজুর   বাজারদর   দ্রব্যমূল্য  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close