শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● নারী উদ্যোক্তাকে উত্ত্যক্ত, শিশুসন্তানসহ হামলার অভিযোগ      ● ইংলিশ অলিম্পিয়াডে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে আফিয়া      ● স্ত্রীর সঞ্চয়ে শুরু, এখন মাসে ২ কোটি টাকার ব্যবসা      ● পোশাকশিল্পে সংকটের দায় পরিকল্পনার অভাবের      ● ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ১ হাজার টাকা      ● নিরাপদ প্রত্যাবাসন ও ন্যায়বিচার চান পররাষ্ট্রমন্ত্রী      ● রামগড়ে দেশীয় তৈরী অস্ত্র ও তাঁজাগুলিসহ ব্যবসায়ী আটক      ● পোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে আগুন, যুবদল নেতার নিন্দা ও প্রতিবাদ      ● গোপালগঞ্জ কারাগারে আনসারদের খাবার নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগ      ● চালের বাজার ঊর্ধ্বমুখী, বাড়ছে সবজির দামও      ● মজুরি নির্ধারণে মূল্যস্ফীতি ও ক্রয়ক্ষমতা বিবেচনার পরামর্শ      ● সদস্যসেবায় আধুনিকায়নে জোর দিচ্ছে আনসার-ভিডিপি ব্যাংক      
নারী উদ্যোক্তাকে উত্ত্যক্ত, শিশুসন্তানসহ হামলার অভিযোগ
রাকিব হোসেন, জামালপুর
প্রকাশ: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১:০৭ পিএম

জামালপুরে নারী উদ্যোক্তা সুমি আক্তারকে বিভিন্ন সময় ইভটিজিং, পরিবারের ওপর হামলা এবং প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন তারা।
আজ শুক্রবার দুপুরে জামালপুর মেডিকেল কলেজের সামনে নিজ প্রতিষ্ঠানে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ভুক্তভোগী নারী উদ্যোক্তা সুমি আক্তার এবং তার স্বামী এস এম আবির হোসেন।

সংবাদ সম্মেলনে সুমি আক্তার অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরেই তিনি ব্যবসা ও উদ্যোক্তা হিসেবে কাজ করে আসছেন। কিন্তু একটি মহল তাকে বিভিন্ন সময় নানাভাবে উত্ত্যক্ত ও ইভটিজিং করে আসছিল। এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার বিকেলে বাসা থেকে নিজ প্রতিষ্ঠানে আসার পথে পূর্বশত্রুতার জেরে প্রথমে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। একপর্যায়ে আবু সাইম রফাতের নেতৃত্বে তার পরিবারের সদস্যরা মিলে সুমি আক্তার এবং তার কোলে থাকা চার বছর বয়সী শিশু সন্তানের ওপর অতর্কিত হামলা চালায়।

হামলার বর্ণনা দিতে গিয়ে আবেগাপ্লুত সুমি আক্তার বলেন, “একজন নারী উদ্যোক্তা হিসেবে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছি। কিন্তু প্রতিনিয়ত এমন হয়রানি, হুমকি ও হামলার শিকার হলে ব্যবসা পরিচালনা তো দূরের কথা, পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগতে হয়। একটি অবুঝ চার বছরের শিশুকেও তারা ছাড় দেয়নি।”
এ সময় তার স্বামী এস এম আবির হোসেন বলেন, এ ধরনের ন্যক্কারজনক হামলা শুধু একটি পরিবারের ওপর আঘাত নয়, বরং এটি সমাজে নারী উদ্যোক্তাদের এগিয়ে যাওয়ার পথে বড় বাধা। তিনি দ্রুত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ভুক্তভোগী পরিবার জানায়, হামলার ঘটনার পরপরই এ বিষয়ে জামালপুর সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের জোর দাবি জানান সুমি আক্তার ও তার পরিবার।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  জামালপুর   নারী উদ্যোক্তা   সুমি আক্তার   ইভটিজিং   হামলার অভিযোগ   সংবাদ সম্মেলন   নারী নির্যাতন   জামালপুর সদর থানা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close