শনিবার ● ৩ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● রাইড শেয়ারিংয়ে বিশৃঙ্খলা! সমাধান প্রয়োজন      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ক্লাবে এসআরবি ও এনবিআরের অভিযান      ● নতুন নাটকে সাদিয়া ইসলাম মৌ      ● শিল্পকারখানার মিটার চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার      ● ‘চীনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশকে থামাতে পারবে না যুক্তরাষ্ট্র’      ● নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার      ● পশুর চ্যানেলে নিখোঁজ জেলের মরদেহ       ● মাদক ও জুয়া বিরোধী সমাবেশ      ● বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব হলেন: রেজাউল করিম লিটন      ● স্প্রেইড হিউম্যানিটির প্রতিষ্ঠাবার্ষিকী      ● এডিপির বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মাঝে চিঠি বিতরণ      ● ‘হাম ও ডেঙ্গুঃ জনস্বাস্থ্য সুরক্ষায় নগর পরিকল্পনার ভূমিকা’       
কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১:৫১ পিএম

বাড়িতে থাকা কফি দিয়ে শুধু পানীয় নয়, তৈরি করা যায় মজাদার নানা ধরনের ডেজার্টও। এর মধ্যে কফির ব্রাউনি হতে পারে সহজ ও সুস্বাদু একটি আয়োজন। এটি তৈরিতে খুব বেশি সময় কিংবা উপকরণেরও প্রয়োজন হয় না। অল্প কিছু উপকরণ দিয়েই বাড়িতে তৈরি করা যায় সুস্বাদু কফির ব্রাউনি।

তৈরি করতে যা লাগবে

কফি দেড় টেবিল চামচ, ময়দা ১ কাপ, চিনি ১ কাপ, কোকো পাউডার ২ টেবিল চামচ, গলানো বাটার আধা কাপ, ডিম ২টি এবং সামান্য লবণ।

যেভাবে তৈরি করবেন

প্রথমে একটি বড় বাটিতে চিনি, ডিম ও গলানো বাটার নিয়ে ভালোভাবে বিট করে নিতে হবে। এরপর এর সঙ্গে কফি, ময়দা, কোকো পাউডার ও সামান্য লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে।

এবার কেক তৈরির একটি মোল্ডে কাগজ বিছিয়ে তাতে সামান্য তেল মাখিয়ে নিতে হবে। অন্যদিকে ওভেন ১০ মিনিট প্রি-হিট করে নিতে হবে। এরপর তৈরি করা মিশ্রণটি মোল্ডে ঢেলে ওভেনে বসিয়ে ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রায় ৩০ মিনিট বেক করতে হবে।

বেক করা হয়ে গেলে ব্রাউনি বের করে ঠান্ডা করে নিতে হবে। এরপর পছন্দমতো সাজিয়ে পরিবেশন করা যাবে সুস্বাদু কফির ব্রাউনি।






স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  কফির ব্রাউনি   ব্রাউনি রেসিপি   কফি রেসিপি   ডেজার্ট রেসিপি   সহজ রান্না   ঘরোয়া রেসিপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close