মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ব্রেস পরানো দাঁতের যত্ন নেওয়ার উপায়      ● ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু      ● ধুনটে ফুটপাত দখল, একজনকে জরিমানা      ● আইসিসির বড় শাস্তির মুখে শ্রীলঙ্কা-পাকিস্তান      ● ককটেল বিস্ফোরণ আর গাড়িতে আগুন দিয়ে পথ রুদ্ধ করা যাবে না : রিজভী       ● মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ       ● ৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন : ইসি      ● ঘুমের আগে রিলস দেখা বাড়াতে পারে মস্তিষ্কের চাপ      ● ‘ব্যাড টাচ বা গুড টাচ হোক, আমার তো ব্যথা লেগেছে’      ● ভিনির হ্যাটট্রিকে সিঙ্গাপুরের জালে ৭ গোল ব্রাজিলের      ● ভেদরগঞ্জে দাফনের ২৫ দিন পর কবর খুঁড়ে শিশুর মরদেহ চুরি      ● চকরিয়ায় অগ্নিকাণ্ডে দুই ভাইয়ের মৃত্যু      
ব্রেস পরানো দাঁতের যত্ন নেওয়ার উপায়
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৮:২৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অসমান দাঁত বা চোয়ালের সমস্যা দূর করতে অনেকেই দাঁতে ব্রেস পরান। বড়রা তো এই চিকিৎসা নেনই, তবে বেশি নেন শিশুরা। দাঁতে ব্রেস পরালে যত্ন নিতে হয় সঠিকভাবে। ব্রাশ করা থেকে শুরু করে খাদ্যাভ্যাসেও আনতে হয় পরিবর্তন। 

ভারতের দাঁতের চিকিৎসক ডা. সঙ্কেত চক্রবর্তী জানান, সাধারণ দাঁত এবং ব্রেস পরা দাঁতের ব্রাশ করার ধরন কিংবা পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়টা এক রকম নয়। তিনি বলেন, ‘শিশুরা যেন নিয়মিত দাঁতের যত্ন নেয়, একে বাড়তি ঝামেলা বলে মনে না করে, সে জন্য অভিভাবকদের সচেতন থাকতে হবে। নয়তো ক্যাভিটি, মাড়ি থেকে রক্তপাত কিংবা ব্যাক্টেরিয়াল ইনফেকশন-এর সমস্যা দেখা দিতে পারে।’   

যেভাবে যত্ন নেওয়া জরুরি
সঠিক ব্রাশ ও ফ্লসিং: নরম ব্রিসলযুক্ত টুথব্রাশ এবং ফ্লুওরাইড-যুক্ত টুথপেস্ট দিয়ে দিনে দু’বার দাঁত মাজতে হবে। ডেন্টিস্টের পরামর্শমতো ওয়াটার-ফ্লস ব্যবহার করতে হবে।

ডিসপোজ়েবল ওরাল ওয়াইপস: স্কুলে বা বাইরে থাকাকালীন শিশুরা অনেক সময় খাওয়ার পরেই ব্রাশ করা কিংবা মুখ ধোয়ার সুযোগ পায় না। সে ক্ষেত্রে ডিসপোজেবল ওরাল কেয়ার ওয়াইপস দিয়ে দাঁত ও মাড়ি পরিষ্কার করে নেওয়া যেতে পারে।

মিষ্টি খাবার কম খাওয়া: অতিরিক্ত মিষ্টি খাবার বা সোডা জাতীয় পানীয় খাওয়ার অভ্যাস কমানো এবং পর্যাপ্ত পানি পানের অভ্যাস জরুরি।

রিমুভেবল অ্যাপ্লায়েন্স পরিষ্কার রাখা: যে শিশুরা ফিক্সড মেটাল ব্রেসেসের বদলে রিমুভেবল অ্যালাইনার ব্যবহার করে, সেগুলো নিয়মিত পরিষ্কার রাখতে হবে। বড়দেরও সঠিক নিয়ম মেনে দাঁতের যত্ন নিতে হবে। 

কোন ধরনের ব্রেস ভালো? 
সঙ্কেত চক্রবর্তী বলেন, ‘শিশুদের আমরা মেটাল ব্রেস পরার পরামর্শ দিই। তাতে সাময়িকভাবে দেখতে একটু খারাপ লাগে। কিন্তু এর নেপথ্যে অনেক কারণ রয়েছে। সঙ্কেতের কথায়, মেটাল ব্রেসেস পরার পরে প্রায় মাসেই ফলো-আপে যেতে হয়। তখন কোথাও অতিরিক্ত প্রেশার পড়ে মেটাল ব্রেসের তার বেঁকে গেলে সেটা ঠিক করে দেওয়া হয়। মাড়িতে কেটে-ছড়ে গেলেও সেটা চিকিৎসকদের চোখে পড়ে।’ অন্যদিকে ক্লিয়ার অ্যালাইনার পরে আপাতভাবে ঝঞ্ঝাট-মুক্ত মনে হলেও, দীর্ঘমেয়াদে সমস্যা বাড়ে। 






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close