প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৬:৫১ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে হাঁটুভাঙ্গা টোল ইজারাদার কর্তৃক শ্রমিকদের ওপর নির্যাতন ও অতিরিক্ত বাড়তি টোল আদায়, মামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন হাঁটুভাঙ্গা এলাকাবাসী ও শ্রমিক ইউনিয়ন সংগঠনের নেতা ও সাধারণ শ্রমিকগণ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় আজগানা ইউনিয়নের গোড়াই হাঁটুভাঙ্গা এলাকায় টোলপ্লাজার সম্মুখে ব্রিজের ওপর এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এতে হাজারো শ্রমিক এখানে অংশগ্রহণ করেন। তাদের দাবি, দীর্ঘদিন এই ব্রিজের টোল আদায় করা হচ্ছে, কিন্তু কখনো পর্যন্ত এটা বন্ধ হচ্ছে না কেন? আর চালুই যদি হয়, তাহলে যান চলাচলে বাড়তি টাকা কেন দিতে হচ্ছে বলেন। আবার টাকা দিয়ে ব্রিজ পার হওয়ার পরও তাদেরকে মারধর করতে হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে আলহাজ্ব মাসুদ ওরফে ইজাদার দারোগা আলী বেপারী ও তাঁর সহকারীরা বলেন, এবারের সরকার ডাক হয়েছে ১১ কোটি ১৫ লাখ টাকা। ভ্যাট দিয়ে সেই সেতুর টোল আগামী ৩ বছরের জন্য প্রায় ১২ কোটি টাকা দিয়েছি। এই টাকা তো উঠাতে হবে, তাই না?
মির্জাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দীন খান হুঁশিয়ারি দিয়ে বলেন, বিগত দিনেও টোল আদায় হয়েছে। এমন হয়রানি, হামলা, মামলা কখনো হয়নি। আজকের মানববন্ধন কর্মসূচি সমাপ্তি ঘোষণা করছি। যদি না আপনি সঠিক টোল আদায় না করেন, তাহলে আপনার প্রতি ব্যবস্থা নেওয়া হবে এবং আরও কঠোর কর্মসূচি পালন করব। সখিপুর, মাওনা, শ্রীপুর, টাঙ্গাইলসহ যত রোড আছে, অবরোধ কর্মসূচি করব।
দেওহাটা ফাঁড়ির ইনচার্জ সাদিকুর রহমান বলেন, এই মানববন্ধনটি প্রায় ব্রিজের দুই পাশে ৬ কিলোমিটারের যানজট সৃষ্টি হয়। আমরা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সর্বদা চেষ্টা করছি এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ বিষয়ে সঠিক সমাধান হবে আশা করি।
স্বদেশ প্রতিদিন/এফএইচ