বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন ফেরদৌসী আহমেদ      ● সহজে সিদ্ধান্ত নিতে পারেন না? জেনে নিন কারণ ও সমাধান      ● কোথাও দ্রুত এসপ্রেসো, কোথাও ঘণ্টার পর ঘণ্টা আড্ডা      ● ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● সিরাজুল মোল্লাকে ঋণখেলাপির তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ      ● নলছিটিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল      ● আদালতে আসাদুজ্জামান খানের ভগ্নিপতি বললেন, ‘আমি ছাত্রশিবির করতাম’      ● শাকিরার লাইভ কনসার্ট দেখুন ঘরে বসে      ● শুটিংয়ে পিছলে পড়ে আহত অমিতাভ বচ্চন      ● শিবগঞ্জে ভুটভুটি উল্টে নিহত ২, আহত ৭      ● মেসিকে ছাড়াই বলিভিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা      
স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন ফেরদৌসী আহমেদ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ২:১৫ পিএম

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগপত্র জমা দিয়েছেন জাতীয় সংসদের স্পিকারের কাছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে তিনি জাতীয় সংসদে পৌঁছান। পরে স্পিকারের কাছে তার পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন বলে জানানো হয়েছিল। একই সঙ্গে দল থেকেও পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা যায়।

সম্প্রতি রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের বিষয়টি আলোচনায় আসে। ওই ঘটনায় সরকারি দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ ওঠে।

এদিকে মিষ্টি ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। এরই মধ্যে গতকাল রাতে ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে।

মিষ্টির পদত্যাগের বিষয়ে বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনও নির্দেশনার বিষয়টি নিশ্চিত করেছিলেন। পরে মিষ্টি সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন।





স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  ফেরদৌসী আহমেদ মিষ্টি   এমপি মিষ্টি   পদত্যাগ   সংসদ সদস্য   জাতীয় সংসদ   স্পিকার   তারেক রহমান   বিএনপি   রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র   ঢাকা মহানগর উত্তর বিএনপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close