বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● নিউগিনি প্রপার্টিজে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার      ● চুরি ঠেকাতে গিয়ে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত      ● সিরাজদিখানকে হারিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে চ্যাম্পিয়ন গজারিয়া থানা দল ‎প্রতিনিধি, গজারিয়া (মুন্সীগঞ্জ)      ● অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন      ● বান্দরবানে কারিগরি প্রশিক্ষণ সমাপনী কোর্সের সনদ বিতরণ করলেন রিজিয়ন কমান্ডার      ● ছেঁড়া বিদ্যুতের তারে জড়িয়ে দুই বৃদ্ধের মৃত্যু      ● ধুনটে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত      ● চাঁদা না পেয়ে বসতবাড়িতে হামলা-ভাঙচুর      ● ৫০ শয্যার হাসপাতাল, নেই ৩১ শয্যার জনবলও      ● ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধন      ● স্বামীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ স্ত্রীর      ● ড্রাফটে ছয় দলের কোচিং স্টাফ চূড়ান্ত      
নিউগিনি প্রপার্টিজে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গ্রেপ্তার
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫৪ পিএম

রাজধানীর ইসিবি চত্বর এলাকার দক্ষিণ মানিকদীর নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সেগুনবাগিচার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবির গুলশান বিভাগের উপকমিশনার আ ফ ম আনোয়ার হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বেলা পৌনে ৩টার দিকে সেগুনবাগিচার একটি বাসা থেকে গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়।

নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় করা মামলায় গোলাম মহিউদ্দিন চৌধুরী এজাহারভুক্ত চার নম্বর আসামি। রোববার (২৭ সেপ্টেম্বর) নিউগিনি প্রপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় মামলাটি করেন। মামলায় ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।

ডিবি ও পুলিশের তথ্য অনুযায়ী, এ মামলায় গোলাম মহিউদ্দিনসহ এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে মামলার এজাহারভুক্ত আসামি মিজানুর রহমানসহ আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।

গত শনিবার রাতে ইসিবি চত্বর এলাকার নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। একই সময় ওই প্রকল্পে থাকা কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতেও হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে। হামলায় দেশীয় অস্ত্রের পাশাপাশি আগ্নেয়াস্ত্র ব্যবহারের কথাও মামলার এজাহার ও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মামলায় শাহরিয়ার মাহমুদকে এক নম্বর আসামি করা হয়েছে। এ ছাড়া আবুল কাশেম, বাবুল হোসেন, মোহাম্মদ শাহিনুজ্জামান, মতিউর রহমান, মজিবুর রহমান, নুরুল ইসলাম, এমকে আজাদ, মো. মামুন, মো. আসলাম ও মুন্নার নাম রয়েছে।

হামলার পেছনে জমি ও চলাচলের পথ নিয়ে বিরোধের বিষয়টি তদন্তে উঠে এসেছে বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে। তবে হামলার ঘটনায় কার কী ভূমিকা ছিল, তা তদন্তের মাধ্যমে নির্ধারণ করা হবে।




স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  গোলাম মহিউদ্দিন চৌধুরী   মেজর জেনারেল   নিউগিনি প্রপার্টিজ   ইসিবি চত্বর   সালমান মুক্তাদির   হামলা   ভাঙচুর   লুটপাট   ডিবি   ক্যান্টনমেন্ট থানা   গ্রেপ্তার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close