বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● চুরি ঠেকাতে গিয়ে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত      ● সিরাজদিখানকে হারিয়ে কমিউনিটি পুলিশ কাবাডিতে চ্যাম্পিয়ন গজারিয়া থানা দল ‎প্রতিনিধি, গজারিয়া (মুন্সীগঞ্জ)      ● অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে শিক্ষক সমাজের সংবাদ সম্মেলন      ● বান্দরবানে কারিগরি প্রশিক্ষণ সমাপনী কোর্সের সনদ বিতরণ করলেন রিজিয়ন কমান্ডার      ● ছেঁড়া বিদ্যুতের তারে জড়িয়ে দুই বৃদ্ধের মৃত্যু      ● ধুনটে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত      ● চাঁদা না পেয়ে বসতবাড়িতে হামলা-ভাঙচুর      ● ৫০ শয্যার হাসপাতাল, নেই ৩১ শয্যার জনবলও      ● ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধন      ● স্বামীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ স্ত্রীর      ● ড্রাফটে ছয় দলের কোচিং স্টাফ চূড়ান্ত      ● আধাঘণ্টার মধ্যে সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব      
চুরি ঠেকাতে গিয়ে চোরের ছুরিকাঘাতে গৃহস্থ নিহত
প্রতিনিধি, নাগরপুর (টাঙ্গাইল)
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪৭ পিএম

টাঙ্গাইলের নাগরপুরে গভীর রাতে চুরি ঠেকাতে গিয়ে ছামিনুর মিয়া (২৫) নামের এক চোরের ছুরিকাঘাতে মজনু মিয়া (৫০) নামে এক গৃহস্থ নিহত হয়েছেন। এ সময় ওই চোরকে প্রতিরোধ করতে গিয়ে আরও দুই প্রতিবেশী আহত হয়েছেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোরে উপজেলার বারাপুষা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মজনু মিয়া ওই গ্রামের মৃত বেল্লাল মিয়ার ছেলে। পেশায় ঢালাই মিস্ত্রির সহকারী মজনু মিয়া তিন সন্তানের জনক ছিলেন। অভিযুক্ত ছামিনুর মিয়া পার্শ্ববর্তী গয়হাটা গ্রামের মুন্নাফ মিয়ার ছেলে। ঘটনার পর স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ভোররাত আনুমানিক সাড়ে ৪টার দিকে ছামিনুর মিয়া চুরির উদ্দেশ্যে মজনু মিয়ার বাড়িতে প্রবেশ করেন। এ সময় মজনু মিয়ার ছোট মেয়ে জুলেখা প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে চোরের উপস্থিতি টের পেয়ে চিৎকার শুরু করে। মেয়ের চিৎকার শুনে ছামিনুর দৌড়ে বাড়ির খড়ের গাদার পেছনে আত্মগোপন করেন।

পরে মজনু মিয়া তাকে সেখান থেকে ধরে ফেলার চেষ্টা করলে ছামিনুর সঙ্গে থাকা ধারালো ছুরি দিয়ে মজনু মিয়ার ঘাড় ও গলায় উপর্যুপরি আঘাত করেন। মজনুর চিৎকার শুনে প্রতিবেশী আলতাফ ও নাজমুল তাকে বাঁচাতে এগিয়ে এলে ছামিনুর তাদের ওপরও হামলা চালিয়ে আহত করেন।



পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মজনু মিয়াকে মৃত ঘোষণা করেন।

নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মীর রকিবুল ইসলাম লীন বলেন, ‘ধারালো ছুরির আঘাতে মজনু মিয়ার গলার অতি সংবেদনশীল ক্যারোটিড আর্টারি (প্রধান রক্তনালি) কেটে যায়। ফলে অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।’ অপর দুই আহতকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সংবাদ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

ওসি আরও জানান, স্থানীয় জনতার হাতে আটক ছামিনুর মিয়াকে পুলিশ হেফাজতে নিয়ে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।




স্বদেশ প্রতিদিন/এস পি




আরও সংবাদ   বিষয়:  টাঙ্গাইল   নাগরপুর   চুরি   চোরের ছুরিকাঘাত   গৃহস্থ নিহত   মজনু মিয়া   ছামিনুর মিয়া   বারাপুষা   হত্যা   নাগরপুর থানা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close