মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● মায়ের হাত ধরে কিশোর অপরাধকে ‘না’ বলার শপথ      ● কলেজ পরিবর্তনে আগে বাতিল করতে হবে আবেদন বা ভর্তি      ● কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড      ● ‘ইরান তেল বিক্রি করতে না পারলে অন্যরাও পারবে না’      ● একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন      ● এসিল্যান্ড পদ থেকে ৬৮ কর্মকর্তাকে প্রত্যাহার      ● ৫ নভেম্বর প্রতিবেদন দাখিলের নতুন তারিখ      ● দেশে হাম পরিস্থিতি: ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু      ● জ্বালানি সংকটের কারণ ব্যাখ্যা চেয়েছে সংসদীয় কমিটি      ● দেশে হাম পরিস্থিতি: ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু      ● টিকাকেন্দ্র ভাঙচুরে সরকার বিব্রত, ব্যবস্থা তদন্তের ভিত্তিতে      ● দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত      
মায়ের হাত ধরে কিশোর অপরাধকে ‘না’ বলার শপথ
প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫৯ পিএম

কুমিল্লার লালমাই উপজেলার মিশন স্কুল অ্যান্ড কলেজের হলরুমে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ‘ব্যতিক্রমধর্মী কথা দিলাম মা’ অনুষ্ঠানে মায়েদের অংশগ্রহণে শিক্ষার্থীরা মাদক ও কিশোর অপরাধের বিরুদ্ধে শপথ গ্রহণ করেছে।

স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের চেয়ারম্যান ডা. কাজী মো. বাকের হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লাল সবুজ উন্নয়ন সংঘের উপদেষ্টা মো. হাবিবুর রহমান স্বপন, সিনিয়র সাংবাদিক প্রদীপ মজুমদার, সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইমরান হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আনিস সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মারুফ, সদস্য সাইফুল, আশিক ও ইফতি।

অনুষ্ঠানে চরিত্র গঠন, মাদক ও কিশোর অপরাধ প্রতিরোধে শপথ পাঠ করান কাওসার আলম সোহেল। এ সময় শিক্ষার্থীরা নিজেদের মায়ের হাতে হাত রেখে কখনো কিশোর অপরাধে জড়াবে না বলে অঙ্গীকার করেন।

লাল সবুজ উন্নয়ন সংঘ জানায়, সংগঠনটি দেশের ৬৪ জেলায় শিক্ষার্থীদের সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে। বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গঠিত এ সংগঠনের সদস্যরা প্রতি মাসে এক দিনের টিফিনের টাকা সঞ্চয় করে গত ১৫ বছরে সারা দেশে ৪৬ লাখের বেশি শিক্ষার্থীকে সচেতনতামূলক কার্যক্রমে সম্পৃক্ত করেছেন। মঙ্গলবারের আয়োজন ছিল সংগঠনটির ১,৯৫৩তম সচেতনতামূলক কর্মসূচি।




স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close