মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশের চলমান পরিস্থিতি নিয়ে মঙ্গলবার কূটনীতিকদের ব্রিফ করবে সরকার      ● ‘ভারতের সিগন্যাল ছাড়া পেট্রাপোলে আ.লীগ নেতারা বৈঠক করে কীভাবে’      ● দেশে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে : রয়টার্সকে শামা ওবায়েদ      ● মোদি-বালেন শাহ বৈঠক: নেপালকে ১৫ হাজার কোটি রুপির সহায়তা ও ৮ চুক্তির ঘোষণা      ● মানহানির মামলা করেছেন অভিনেত্রী তানজিন তিশা      ● ২০৩৫ নারী ফুটবল বিশ্বকাপের আয়োজক হতে যাচ্ছে যুক্তরাজ্য      ● বলে লালা ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি শুবমান গিলের      ● ‘নৌবাহিনী পদক’ পেলেন চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান      ● নতুন লুকে মেহজাবীন      ● ভারতে ‘রামায়ণ’ বন্ধ ও সেন্সর বাতিলের দাবি      ● বিশ্বে সবচেয়ে বেশি সোনা উৎপাদন করে যে দেশ      ● মদের বোতল ধুয়ে পানি পান, ইসলামে জায়েজ কী       
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০২ পিএম আপডেট: ৩০.০৯.২০২৬ ৫:৫৪ PM

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বঙ্গভবন থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদান শেষে গত রোববার সকালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে দেশে ফেরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশে ফেরার পর রাষ্ট্রপতির সঙ্গে তাঁর এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হলো।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২০ আগস্ট জাতীয় সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। নির্বাচনে তিনি ২৫৫ ভোট পান। পরদিন ২১ আগস্ট বঙ্গভবনের দরবার হলে শপথ গ্রহণের মাধ্যমে রাষ্ট্রপতির দায়িত্ব নেন তিনি।

সরকারি তথ্য অনুযায়ী, ২১ আগস্ট ২০২৬ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।





স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  রাষ্ট্রপতি   মির্জা ফখরুল ইসলাম আলমগীর   প্রধানমন্ত্রী   তারেক রহমান   বঙ্গভবন   সৌজন্য সাক্ষাৎ   জাতিসংঘ সাধারণ পরিষদ   জাতীয় রাজনীতি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close