শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● গোপালগঞ্জে বিএনপির হাতে আওয়ামী লীগ পুনর্বাসন!      ● শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী      ● ফিফায় সাইবার হামলা, ব্যক্তিগত ও বাণিজ্যিক তথ্য চুরি      ● এবার পিতৃত্বকালীন ছুটি চালু করল থালাপতি বিজয়ের সরকার      ● বরিশালে ঐতিহাসিক চরমোনাই মাহফিল শুরু আগামীকাল      ● আইনি বিয়ে সারলেন মিমি চক্রবর্তী      ● কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের আলোচনায় ডা. সোহেল      ● মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০      ● আবারও চোখ রাঙাচ্ছে করোনা, চীনসহ ১৮ দেশে ছড়িয়েছে নতুন ভ্যারিয়েন্ট      ● লেখাপড়ায় দুর্নীতি ও নকল চলবে না : শিক্ষামন্ত্রী      ● দেশে কখনো ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান এবং প্রত্যাবর্তন হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● খোলা বাজারে ১৩০ টাকা ছাড়াল ডলার      
ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হলেন মোহাম্মদ আবু জাফর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩৬ পিএম আপডেট: ২৮.০৯.২০২৬ ৭:৫১ PM

ন্যাশনাল ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব নিলেন মোহাম্মদ আবু জাফর। গত ২০ সেপ্টেম্বর ২০২৬ তিনি এই দায়িত্বভার গ্রহণ করেন। ব্যাংকিং খাতে ৩৬ বছরের দীর্ঘ ও সমৃদ্ধ পেশাগত অভিজ্ঞতা রয়েছে তার। দীর্ঘ কর্মজীবনে তিনি ব্যবসা উন্নয়ন, তৈরি পোশাক খাত অর্থায়ন, অফশোর ব্যাংকিং, কর্পোরেট ব্যাংকিং, ট্রেজারি, ঋণ ব্যবস্থাপনা, বৈদেশিক বাণিজ্য অর্থায়ন এবং শাখা ব্যাংকিংসহ ব্যাংকিংয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দায়িত্ব পালন করেছেন।

ন্যাশনাল ব্যাংক পিএলসিতে যোগদানের আগে তিনি দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ঢাকা ব্যাংক পিএলসিতে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ২০২১ সাল থেকে ঢাকা ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। মোহাম্মদ আবু জাফর ১৯৯০ সালে উত্তরা ব্যাংক পিএলসিতে প্রবেশনারি অফিসার হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। পরবর্তীতে তিনি ন্যাশনাল ব্যাংক পিএলসি ও ঢাকা ব্যাংক পিএলসিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

উত্তরা ব্যাংক ও ন্যাশনাল ব্যাংকে তিনি ১৫ বছরেরও বেশি সময় Authorized Dealer (AD) শাখার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় তিনি বৈদেশিক মুদ্রা, আন্তর্জাতিক বাণিজ্য এবং শাখা ব্যাংকিং কার্যক্রমে ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেন।

তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি কৃতিত্বের সঙ্গে অর্জন করেন। এছাড়া তিনি Institute of Bankers, Bangladesh (IBB) থেকে Diplomaed Associate of the Institute of Bankers, Bangladesh (DAIBB) ডিগ্রি অর্জন করেন। দীর্ঘ পেশাজীবনে তিনি দেশে ও বিদেশে বিভিন্ন ব্যাংকিং প্রশিক্ষণ, পেশাগত কর্মসূচি, সেমিনার ও সিম্পোজিয়ামে অংশগ্রহণ করেছেন।




স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close