সোমবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু      ● আওয়ামী লীগের সন্ত্রাসের প্রতিবাদে শ্রমিক সমাবেশ ও মিছিল      ● সন্ত্রাসবিরোধী মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার      ● স্কুলছাত্রকে ধর্ষণের অভিযোগ      ● ডেঙ্গু প্রতিরোধে আনসার-ভিডিপির পরিচ্ছন্নতা অভিযান      ● ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হলেন মোহাম্মদ আবু জাফর      ● ডিএসসিসিতে ১২ দিনব্যাপী এডিস মশার লার্ভা জরিপ শুরু      ● ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ১০ম বর্ষপূর্তি উদযাপন      ● বোরকা পরে ভূমি অফিসে গোপনে ডিসি       ● বিমান চলাচলে মার্কিন নিষেধাজ্ঞা, আন্তর্জাতিক আদালতে ইরান      ● চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর      ● পৌরসভার অনুমোদিত প্ল্যান ছাড়াই বহুতল ভবন নির্মাণের অভিযোগ      
ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০৮ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৩৬ জন।

সোমবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের ডেঙ্গুবিষয়ক ড্যাশবোর্ড থেকে এ তথ্য জানা গেছে।

চলতি বছর মশাবাহিত রোগটিতে এ পর্যন্ত মোট প্রাণহানি ২৩৩ জনে দাঁড়িয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ২৫৪ জন, চট্টগ্রাম বিভাগে ৩২৩ জন, ঢাকা বিভাগে সিটি কর্পোরেশনের বাইরে ৪৩২ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ২০৬ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৬৯ জন, খুলনা বিভাগে ২৬৭ জন, ময়মনসিংহ বিভাগে ১১৫ জন, রাজশাহী বিভাগে ১৯৭ জন, রংপুর বিভাগে ৬২ জন এবং সিলেট বিভাগে ১১ জন রয়েছেন।

চলতি বছরের ২৮ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৫ হাজার ৭৩০ জন।

চলতি বছরে এ যাবত মোট ৭০ হাজার ২৫৮ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।



স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close