প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১৭ পিএম

সততা, পেশাদারিত্ব, সুশাসন এবং টেকসই বিনিয়োগ সেবার দশ বছর সফলভাবে সম্পন্ন করল দেশের অন্যতম শীর্ষস্থানীয় সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। বিনিয়োগকারীদের আস্থা ও স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড পেশাদার সম্পদ ব্যবস্থাপনা ও সুশাসনের মাধ্যমে এগিয়ে চলছে। ক্যাপিটেক পরিচালিত মিউচ্যুয়াল ফান্ডসমূহে নিয়মিত লভ্যাংশ প্রদান করে আসছে।
গতকাল রোববার (২৭ সেপ্টেম্বর) ২০২৬ তারিখে রাজধানীর গুলশান-২-এ অবস্থিত সিক্স সিজনস হোটেলে এক আনন্দঘন ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির ১০ম বর্ষপূর্তি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব হাবিবুর রশিদ এমপি, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী, ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান জনাব হাসান রহমানসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের মূল বক্তব্যে প্রতিষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান জনাব হাসান রহমান ক্যাপিটেকের মূলভিত্তি, সুশাসন, স্বচ্ছতা, আর্থিক শৃঙ্খলা, পেশাদারিত্ব এবং দীর্ঘমেয়াদি সমৃদ্ধির পরিকল্পনার কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বিনিয়োগকারীদের আস্থা, দায়িত্বশীল সম্পদ ব্যবস্থাপনা এবং দীর্ঘমেয়াদি অংশীদারিত্বকে প্রতিষ্ঠানের অগ্রযাত্রার অন্যতম প্রধান ভিত্তি হিসেবে উল্লেখ করেন।
স্বদেশ প্রতিদিন/এফএইচ