শুক্রবার ● ২০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখায় অগ্নিসংযোগের অভিযোগ      ● মাইলস্টোন কলেজে আন্তঃশ্রেণি বিতর্ক প্রতিযোগিতা      ● পথচারীদের নিরাপত্তায় ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগ ডিএনসিসির      ● পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ      ● পরিবেশ রক্ষায় সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর      ● সুন্দরগঞ্জে মা-ছেলে হত্যার ঘটনায় দ্বিতীয় আসামি গ্রেপ্তার      ● নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গোলাম রব্বানী গ্রেপ্তার      ● আইসিজের রায় বাংলাদেশের জন্য পজিটিভ : শামা ওবায়েদ      ● ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে : প্রতিমন্ত্রী টুকু      ● রাজধানী থেকে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক মেয়র আটক      ● মালয়েশিয়া ও অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন ডা. শফিকুর রহমান      ● নভেম্বরের প্রথম ১৮ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ২০ লাখ ডলার      
ডেঙ্গু প্রতিরোধে আনসার-ভিডিপির পরিচ্ছন্নতা অভিযান
প্রতিনিধি, ফেনী
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪২ পিএম

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ফেনীতে জেলা আনসার-ভিডিপির উদ্যোগে লিফলেট বিতরণ, র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

সমবার (২৮ সেপ্টেম্বর) সকালে জেলা আনসার-ভিডিপি কার্যালয় প্রাঙ্গণ থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা আনসার-ভিডিপি কমান্ড্যান্ট মোহাম্মদ কামরুল ইসলাম।

“নিজ আঙিনা নিজে পরিষ্কার করি, ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসি”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে সদর দপ্তর প্রাঙ্গণ থেকে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। পরে মহিপাল ফল মার্কেট, নোয়াখালী বাসস্ট্যান্ড ও বক্ষব্যাধি হাসপাতাল প্রাঙ্গণসহ সড়কের পাশের বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

অভিযান শেষে সড়কের পাশে ব্যবসায়ী, সিএনজি চালক, বাসচালক ও স্থানীয়দের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এ সময় জেলা আনসার-ভিডিপি কমান্ড্যান্ট মোহাম্মদ কামরুল ইসলাম ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি জমে থাকা পানি অপসারণের আহ্বান জানান।

কর্মসূচিতে সদর উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা শামীম আরা বেগম, ব্যাটালিয়ন আনসার সদস্য, সাধারণ আনসার ও ভিডিপির সদস্যরা উপস্থিত ছিলেন।

জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ কামরুল ইসলাম জানান, ডেঙ্গু প্রতিরোধে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনার আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কার্যক্রম শুরু করা হয়েছে। এ সময় ফেনী পৌরসভার পক্ষ থেকেও মশার ওষুধ ছিটানো হয়।



স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close