সোমবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ৮১৭ প্রার্থীর নিয়োগপত্র নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী      ● জাপান, তুরস্ক ও সৌদি আরব সফর করতে পারেন প্রধানমন্ত্রী      ● কুমিল্লায় পিস্তল ও ম্যাগাজিনসহ দুই যুবক গ্রেপ্তার      ● জলাতঙ্ক প্রতিরোধে টিকাদান ও সচেতনতা বাড়ানোর আহ্বান      ● গান-কবিতা-আবৃত্তিতে কুমিল্লায় ‘শরতের বৈঠকি আড্ডা’      ● কুড়িকাহুনিয়ায় বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন, প্লাবনের শঙ্কা      ● হরমুজে মার্কিন সাবমেরিন ড্রোন জব্দের দাবি ইরানের      ● হাসপাতালের ধ্বংসস্তূপ থেকে মোজতবা খামেনিকে উদ্ধারের দাবি      ● ডিম ব্যবসায়ীদের কড়া বার্তা দিলেন বাণিজ্যমন্ত্রী      ● দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম      ● পাকিস্তানের আকাশসীমা জটিলতায় পিছিয়েছে রূপপুরের জ্বালানি      ● বন্ধ পাটকল চালু হচ্ছে, সৃষ্টি হবে ৫০ হাজার কর্মসংস্থান      
৮১৭ প্রার্থীর নিয়োগপত্র নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১:১৭ পিএম

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তদের মধ্যে এখনো ৮১৭ জনের নিয়োগপত্র দেওয়া হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক। তিনি বলেন, এসব প্রার্থীর ঠিকানা ও প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই চলছে। আগামী ১ অক্টোবর পর্যন্ত এ প্রক্রিয়া চলবে। যাচাই শেষে কতজন নিয়োগের জন্য বিবেচিত হবেন, তা চূড়ান্ত করা হবে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে ‘বিশ্ব শিক্ষক দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে জাতীয় স্টিয়ারিং কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষক নিয়োগের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের কারণে প্রার্থীদের মধ্যে অস্থিরতা তৈরি হয়েছে। তিনি বলেন, বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি এবং যাদের নিয়োগপত্র দেওয়া হয়নি, তাদের বিষয় পর্যালোচনা করা হচ্ছে।

ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ের নিয়োগ পরীক্ষায় প্রায় ১০ লাখ ৬৯ হাজার পরীক্ষার্থী ছিলেন। নিয়োগ প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন করতে কাজ শুরু করার পর ৩৩ হাজার ৮৫৪ জনের ফাইনাল আবেদন পাওয়া যায়। নিয়োগপত্র দেওয়ার আগে তাদের ভেরিফিকেশন করা হচ্ছে। এ সময় অনেকের ঠিকানা পরিবর্তনের বিষয়ও সামনে এসেছে। সংশ্লিষ্টরা পর্যায়ক্রমে প্রয়োজনীয় তথ্য দিচ্ছেন।

৮১৭ জনের নিয়োগপত্র না পাওয়ার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘আজ পর্যন্ত বাকি আছে ৮১৭ জন। পর্যায়ক্রমে ভেরিফিকেশন হচ্ছে, ঠিকানা আসছে। অপপ্রচার দেখে আমি একটি প্রেস রিলিজ দিয়ে দিয়েছিলাম। যাদের হয়নি, সেগুলো আমরা পর্যবেক্ষণে রেখেছি এবং রিভিউ করছি। ১ অক্টোবর পর্যন্ত এটা চলবে।’

তিনি আরও বলেন, নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়ার আগেই কোনো কোনো বিষয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হয়েছে। একটি ক্ষেত্রে চূড়ান্ত চিঠি দেওয়ার আগেই বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে নিয়োগপ্রত্যাশীদের মধ্যে উদ্বেগ তৈরি হওয়া প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, কেউ কেউ বিষয়টি নিয়ে হতাশ হয়ে আত্মহত্যার কথা বলছেন। তবে নিয়োগের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি বলে তিনি উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলসহ শিক্ষা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  প্রাথমিক শিক্ষক নিয়োগ   সহকারী শিক্ষক নিয়োগ   ৮১৭ জন   নিয়োগপত্র   শিক্ষক নিয়োগ   শিক্ষামন্ত্রী   আ ন ম এহসানুল হক   ভেরিফিকেশন   প্রাথমিক বিদ্যালয়   নিয়োগপ্রত্যাশী   প্রাথমিক শিক্ষা   শিক্ষক নিয়োগ আপড�  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close