সোমবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার      ● ৮১৭ প্রার্থীর নিয়োগপত্র নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী      ● জাপান, তুরস্ক ও সৌদি আরব সফর করতে পারেন প্রধানমন্ত্রী      ● কুমিল্লায় পিস্তল ও ম্যাগাজিনসহ দুই যুবক গ্রেপ্তার      ● জলাতঙ্ক প্রতিরোধে টিকাদান ও সচেতনতা বাড়ানোর আহ্বান      ● গান-কবিতা-আবৃত্তিতে কুমিল্লায় ‘শরতের বৈঠকি আড্ডা’      ● কুড়িকাহুনিয়ায় বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন, প্লাবনের শঙ্কা      ● হরমুজে মার্কিন সাবমেরিন ড্রোন জব্দের দাবি ইরানের      ● হাসপাতালের ধ্বংসস্তূপ থেকে মোজতবা খামেনিকে উদ্ধারের দাবি      ● ডিম ব্যবসায়ীদের কড়া বার্তা দিলেন বাণিজ্যমন্ত্রী      ● দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম      ● পাকিস্তানের আকাশসীমা জটিলতায় পিছিয়েছে রূপপুরের জ্বালানি      
মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
প্রতিনিধি, বান্দরবান
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১:১৯ পিএম আপডেট: ২৮.০৯.২০২৬ ১:২৩ PM

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী বাজারে একটি মসজিদের টয়লেট থেকে মো. আবুল কালাম (৫০) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোরে বাইশারী কেন্দ্রীয় জামে মসজিদের টয়লেট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আবুল কালাম উপজেলার বাইশারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাইশারী এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে। তিনি বাইশারী বাজারের ব্যবসায়ী ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে স্থানীয়রা মসজিদের টয়লেটের ওপরের কাঠামোতে আবুল কালামের মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা যায়, নিহতের ছেলে সাইমুনের দেওয়া তথ্য অনুযায়ী, পারিবারিক কলহের পাশাপাশি আবুল কালাম প্রায় পাঁচ লাখ টাকা ঋণগ্রস্ত ছিলেন। এসব কারণে তিনি মানসিক চাপে ছিলেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে এগুলো প্রাথমিকভাবে পাওয়া তথ্য। মৃত্যুর প্রকৃত কারণ তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) মো. মনজুর আহসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এসআই শওকত জামিল ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করেছেন। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে পারিবারিক কলহ ও আর্থিক ঋণের বিষয়টি জানা গেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।




স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  নাইক্ষ্যংছড়ি   বান্দরবান   ব্যবসায়ীর মরদেহ   মসজিদের টয়লেট   বাইশারী   মরদেহ উদ্ধার   ব্যবসায়ী আবুল কালাম   পুলিশ   ময়নাতদন্ত   কক্সবাজার সদর হাসপাতাল   বান্দরবানের খবর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close