রবিবার ● ২৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অতীতে শেয়ারবাজার জুয়ার আসরে পরিণত হয়েছিল : অর্থমন্ত্রী      ● মার্কেট ও দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ      ● নিবন্ধন ছাড়া কেউ সাংবাদিকতা করতে পারবেন না : প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা      ● প্রাথমিক বৃত্তি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন      ● অস্ট্রেলিয়াকে ৭ রানে হারিয়ে সিরিজ জিতল ইংল্যান্ড      ● মুশফিকের বিদায়কে স্মরণীয় করতে চায় বিসিবি      ● গোল অবদানে সবার উপরে ইয়ামাল, দুইয়ে এমবাপে      ● নতুন সিনেমার শুটিংয়ে ব্যস্ত দীপা খন্দকার      ● পাকিস্তানি নাটকে মজেছে ভারতীয়রা, কাজে আসছে না নিষেধাজ্ঞা      ● ঢাকায় আসছেন বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা?      ● সুষ্ঠু নির্বাচনই ইসির একমাত্র এজেন্ডা : সিইসি      ● মালয়েশিয়ায় পাচারকালে নারী-শিশুসহ উদ্ধার ৩১৭      
ওসমানী বিমানবন্দরে পাখি তাড়াতে গুলি, পরিচ্ছন্নতাকর্মী আহত
প্রতিনিধি, সিলেট
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১০ পিএম

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পাখি তাড়াতে আনসার সদস্যের ছোড়া গুলিতে এক পরিচ্ছন্নতাকর্মী আহত হয়েছেন। শনিবার সকাল ১০টার দিকে বিমানবন্দরের রানওয়ে এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আহত পরিচ্ছন্নতাকর্মীর নাম রুবেল আহমদ। দুর্ঘটনার পরপরই তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিমানবন্দর সূত্র জানায়, সকালে গাড়ি নিয়ে রানওয়েতে টহল দেওয়ার সময় আনসার সদস্য মোজাম্মেল পাখি তাড়াতে নিজের কাছে থাকা শর্টগান থেকে গুলি ছোড়েন। তবে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশে থাকা পরিচ্ছন্নতাকর্মী রুবেলের কোমরে গিয়ে লাগে।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ জানান, বিষয়টিকে অনাকাঙ্ক্ষিত ও দুর্ঘটনাবশত ঘটেছে বলে মনে করা হচ্ছে। তবে এ ঘটনায় কোনো নিয়ম লঙ্ঘন কিংবা কারও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। আহত কর্মীর আঘাত তেমন গুরুতর নয়। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শহিদুর রহমান জানান, ঘটনাটির খবর পেয়েছি। বিষয়টি দুর্ঘটনাবশত ঘটেছে বলে জানতে পেরেছি।







স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close