শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ব্যালন ডি’অর নিয়ে আত্মবিশ্বাসী ইয়ামাল      ● গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ৮ জেলেকে জীবিত উদ্ধার      ● আলিয়া ভাটের যে তথ্যগুলো অনেকেরই অজানা      ● সালমান খানের ‘সক্ষমতা’ নিয়ে খোঁচা, বিতর্কে আসিফ খান      ● মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, মামলা তদন্তে পুলিশ      ● মোংলায় মোবাইলে বিয়ের ফাঁদে সৌদি প্রবাসী      ● মালয়েশিয়া সফর শেষে ঢাকায় চিফ হুইপ      ● তিন দিনের বৃষ্টিতে পানির নিচে ব্যাংকক      ● ধানমন্ডি ২৭ নম্বরে পরপর দুই ককটেল বিস্ফোরণ      ● গৃহকর্মী মায়ের ছেলে বিজেএসে সারাদেশে চতুর্থ      ● স্বাস্থ্য সহকারী আউয়াল হত্যা মামলায় যুবক গ্রেপ্তার      ● অপ্রতিম হত্যার পরও হুমকি, তদন্তে পরিবারের আশঙ্কা      
ব্যালন ডি’অর নিয়ে আত্মবিশ্বাসী ইয়ামাল
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ২:৩৪ পিএম

মাত্র ১৯ বছর বয়সেই ইউরো ও বিশ্বকাপ জিতে রেকর্ড গড়েছেন স্পেন ও বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল। দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে আধুনিক ফুটবল, ব্যালন ডি’অর এবং নিজের খেলার দর্শন নিয়ে কথা বলেছেন তিনি।

আধুনিক ফুটবলে কৌশল ও বিশ্লেষণের অতিরিক্ত প্রভাব নিয়ে ইয়ামাল বলেন, ফুটবল এখন অনেকটাই যান্ত্রিক হয়ে উঠেছে। তাকে থামাতে প্রতিপক্ষের ডিফেন্ডাররা যেন রোবটের মতো প্রস্তুত হয়ে মাঠে নামে। তবে রোবট যতই নিখুঁত হোক, মানুষের মধ্যে এমন কিছু থাকে, যা রোবটের থাকে না। তার মতে, তার নিজের কিংবা পেদ্রির মতো খেলোয়াড়দের মধ্যে সেই আলাদা জাদুকরি ছোঁয়া রয়েছে।

ইতিহাসের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে ব্যালন ডি’অর জয়ের অন্যতম আলোচিত দাবিদার ইয়ামাল। নিজের পারফরম্যান্স নিয়ে আত্মবিশ্বাসী এই তরুণ বলেন, শুধু এ বছর নয়, বেশ কিছুদিন ধরেই তিনি ব্যালন ডি’অর জয়ের মতো পর্যায়ে খেলছেন। তার ভাষায়, ‘সবাই জানে আমি ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারি। আমাকে কেবল জিতে যেতে হবে, একসময় সব বিতর্কের অবসান ঘটবে।’

কম বয়সে অর্থ, খ্যাতি ও চাপের মুখে পড়ার অভিজ্ঞতা নিয়েও কথা বলেন ইয়ামাল। নিজের কঠিন শৈশবের কথা স্মরণ করে তিনি জানান, ফুটবলে হারানোর কিছু নেই। মাকে কষ্ট করতে এবং বাবাকে রাস্তায় স্ক্র্যাপ কুড়াতে দেখেছেন তিনি। এখন পরিবারকে সহায়তা করার সামর্থ্য থাকায় ফুটবল নিয়ে কোনো ভয় পান না।

ফুটবল খেলার মূল অনুপ্রেরণা হিসেবে দর্শকদের আনন্দ দেওয়ার কথা জানান ইয়ামাল। তিনি বলেন, ‘আমি টাকার জন্য খেলি না, খেলাটাকে ভালোবাসি বলেই খেলি।’ শুধু গোল বা অ্যাসিস্টের হিসাব নিয়ে থাকলে ফুটবল উপভোগ করা যায় না বলেও মন্তব্য করেন তিনি। মাঠে বল পেয়ে দর্শকদের রোমাঞ্চিত হতে দেখার মুহূর্তকে নিজের কাছে বিশেষ বলে মনে করেন এই স্প্যানিশ ফরোয়ার্ড।



স্বদেশ প্রতিদিন/এস পি





আরও সংবাদ   বিষয়:  লামিনে ইয়ামাল   ইয়ামাল   বার্সেলোনা   স্পেন   ব্যালন ডি’অর   ফুটবল   লা লিগা   পেদ্রি   স্প্যানিশ ফুটবল   দ্য গার্ডিয়ান   ফুটবল তারকা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close