মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ
প্রতিনিধি, গাজীপুর
প্রকাশ: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৮:২৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

তৈরী পোশাকখাতে শ্রমিক আন্দোলনের সুযোগ নিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গ- সহযোগী ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা নাশকতার তীব্র চেষ্টা অব্যাহত রেখেছে।  গতকাল রোববার পোশাক শ্রমিকদের ছদ্মবেশে গাজীপুর মহানগরীর কোনাবাড়িতে দুটি পোশাক কারখানায় হামলা চালিয়ে কর্মরত শ্রমিকদের বের করে আনার চেষ্টা করে। পরে পুলিশের কঠোর পদক্ষেপে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আশিক সাঈদ জানান, গতকাল রোববার বিকাল তিনটার দিকে কোনাবাড়িথানাধীন  জরুন এলাকায় মন্ডল গ্রুপের গার্মেন্টস শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে সড়কে নেমে বিক্ষোভ প্রদর্শন করে। এ সময়  তারা ইসলাম গ্রুপের স্ট্যান্ডাড গার্মেন্টসের  শ্রমিকদেরও বের করে আনার চেষ্টা করে। জানতে  পেরে পুলিশ গিয়ে টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়। পরে গার্মেন্টস  দুই ঘন্টা ছুটি ঘোষণা করা হয়। তবে এর প্রভাব অন্য কোনো কারখানায় পড়েনি। 

পুলিশের একটি সূত্র জানায়, শ্রমিকদের আড়ালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগ ও এর অঙ্গ, সহযোগী ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা নাশকতার চেষ্টা করেছিল।

এদিকে সকালে  নিজ নিজ কর্মস্থলে প্রবেশ করতে দেখা গেছে শ্রমিকদের। এছাড়া মহাসড়কে শ্রমিক আন্দোলন না থাকায় যানচলাচল ও ছিল স্বাভাবিক। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। গাজীপুরের শ্রমিক অধ্যুষিত এলাকাগুলোর মধ্যে টঙ্গী, বোর্ড বাজার, সাইনবোর্ড, ভোগড়া বাইপাস, চান্দনা চৌরাস্তা, কোনাবাড়ি, কাশিমপুর, মৌচাক, সফিপুর, পল্লী বিদ্যুৎ, মাওনা, জৈনাবাজার এলাকার পোশাক কারখানাগুলো পরিস্থিতি ছিল স্বাভাবিক।

এদিকে শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন পয়েন্টে পুলিশ, বিজিবি, আনসার ও এসআরবি দায়িত্ব পালন করছে।
গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাঈন জানান, শিল্পাঞ্চল গাজীপুরে চলমান শ্রমিক বিক্ষোভের পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপশি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পর্যাপ্ত সংখ্যক নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে দায়িত্ব পালন করছেন।

গাজীপুরের পুলিশ সুপার মো. জসিম উদ্দিন বলেন, গাজীপুরের পোশাক কারখানাগুলোতে স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। কোথাও কোনো বিশৃংখলার খবর পাওয়া যায়নি। তবে সবখানে আইনশৃংখলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

উল্লেখ্য, বেতন বৃদ্ধির দাবিতে গত কয়েকদিন ধরে গাজীপুরের বিভিন্ন কারখানার শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে আন্দোলন করে আসছিল। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকদের বিরুদ্ধে পুলিশ বক্স, পুলিশের গাড়ি ও কারখানার গুদামে অগ্নিসংযোগ করা হয়। কয়েক দফায় শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষের ঘটনাও ঘটে। এতে শ্রমিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আহত হন। এ ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

শ্রমিক বিক্ষোভের কারণে অনেক কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে। এ ছাড়া আন্দোলন চলাকালে মোবাইল ফোনে ভিডিও ধারণের সময় শ্রমিকদের মারধরের শিকার হয়ে তৌফিক নামের এক শ্রমিকের মৃত্যু হয়। শ্রমিকদের আন্দোলনকে পুঁজি করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা নাশকতা করে দেশে বিশৃংখলা সৃষ্টির চেষ্টা করেছিল বলে অভিযোগ রয়েছে। পুলিশ ও আইনশৃংখলা বাহিনীর সদস্যদের কঠোর অবস্থানের কারণে তাদের সে চেষ্টা ভেস্তে যায়।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close