বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      
মাকসুদ কামাল ও ড. জাফর ইকবালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১০ পিএম

জুলাই অভ্যুত্থানকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংঘটিত হামলা, উসকানি এবং পাঁচজনকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এবং বিশিষ্ট লেখক ড. মুহম্মদ জাফর ইকবালসহ আটজনের বিরুদ্ধে আনা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার (২০ সেপ্টেম্বর) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন। একই সঙ্গে আদালত আত্মগোপনে বা পলাতক থাকা পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগপত্র আমলে নেওয়ার পর ট্রাইব্যুনাল এই নির্দেশ প্রদান করেন। অভিযুক্ত আটজনের মধ্যে সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এ কে এম জামাল উদ্দিন এবং সাবেক ছাত্রলীগ নেতা তানবীর হাসান সৈকত ইতোমধ্যে বিভিন্ন মামলায় কারাগারে আটক রয়েছেন। আদালত তাদের ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন। অন্যদিকে, ড. এ এস এম মাকসুদ কামাল, ড. মুহম্মদ জাফর ইকবাল, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এবং ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন পলাতক রয়েছেন বলে ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে।

জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের এই মামলার অন্য অভিযুক্তদের মধ্যে নিষিদ্ধ সংগঠনের শীর্ষস্থানীয় ছাত্রনেতারাও অন্তর্ভুক্ত রয়েছেন। এদিকে, একই দিন ট্রাইব্যুনাল-১ পৃথক আরেকটি আদেশে গাজীপুরে মাদ্রাসা অধ্যক্ষ আল আমিন গুমের মামলায় অভিযোগ আমলে নিয়ে সাবেক কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) প্রধান আসাদুজ্জামানসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।




স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  #আন্তর্জাতিক_অপরাধ_ট্রাইব্যুনাল #ড_মুহম্মদ_জাফর_ইকবাল #এএসএম_মাকসুদ_কামাল #জুলাই_আন্দোলন #গ্রেপ্তারি_পরোয়ানা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close