সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● জামালপুরে তরুণীকে ধর্ষণ: যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ লাখ টাকা জরিমানা      ● রৌমারী স্থলবন্দরে ৯ মাস ধরে পাথর আমদানি বন্ধ, বিপাকে শ্রমিক-ব্যবসায়ীরা      ● ঝালকাঠিতে ছাত্রলীগ নেতাকে ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের, গ্রেপ্তার ৭      ● সোনারগাঁয়ে চোর সন্দেহে পিটিয়ে যুবককে হত্যা       ● পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা       ● শেখ হাসিনাকে ফেরত এনে গুম-খুনের হিসাব নেওয়া হবে: মাহবুবের রহমান শামীম      ● ট্রেনে মোবাইল ছিনতাই, ছিনতাইকারীকে ধাওয়া করতে গিয়ে প্রাণ গেল শিক্ষকের      ● নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজ ছাত্রী নিহত      ● সাত দিনে প্রবাসীদের পাঠানো ১০ হাজার ৮৯৯ কোটি টাকা      ● দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের দলে দুই নতুন চমক      ● ‘দার-ই-নিজাত’-এর শেষ পর্ব নিয়ে রোমাইসার মজা      ● গাড়ি ভাঙচুরের অভিযোগ পরীমনির, মিলল না ক্ষতির চিহ্ন      
বাব এল-মান্দেব প্রণালি পরিদর্শন করল ইরানের বিপ্লবী গার্ড
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১:০৮ পিএম

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে যাওয়া অত্যন্ত কৌশলগত ও গুরুত্বপূর্ণ বাব এল-মান্দেব প্রণালি পরিদর্শন করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের (IRGC) বিশেষজ্ঞরা। লোহিত সাগরের প্রবেশদ্বারে অবস্থিত এই প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ আরও সুসংহত করতে হুথিদের সহায়তা এবং সার্বিক তত্ত্বাবধানের জন্য ইরানের এই বিশেষজ্ঞ দলটি সেখানে পৌঁছেছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) এএফপি'র প্রতিবেদন সূত্রে জানা যায়, বিপ্লবী গার্ডের প্রতিনিধিরা বাব এল-মান্দেব অঞ্চল, মোখা নৌবন্দর ও বিমানবন্দর এবং মোখার পূর্বাঞ্চলের জাবাল আল-নার ক্যাম্প সরেজমিন পরিদর্শন করেছেন। দুই সপ্তাহ আগে মোখা দখলের পর থেকেই হুথিরা বাব এল-মান্দেব প্রণালিতে নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। এই জলপথ পুরোপুরি আয়ত্তে রাখতে সেখানে পাহাড় কেটে সুড়ঙ্গ তৈরি করা হচ্ছে, যার তদারকি করছে ইরানের বিপ্লবী গার্ড। এছাড়া মোখা ও লোহিত সাগরের দক্ষিণাঞ্চলের জুকার দ্বীপে শত্রুপক্ষের ড্রোন ও যুদ্ধবিমান শনাক্তকরণের জন্য নতুন রাডার স্থাপনের কাজও শুরু হয়েছে।

এদিকে, এই অঞ্চলের নিয়ন্ত্রণ ধরে রাখতে বাব এল-মান্দেবের নিকটবর্তী কাহবুব পাহাড়ি অঞ্চলে ইয়েমেনি সরকারি বাহিনীর সঙ্গে হুথি বিদ্রোহীদের তীব্র লড়াই অব্যাহত রয়েছে। গত জুলাই মাস থেকে চলা এই সংঘাতে সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। মধ্যপ্রাচ্যের এই নতুন সামরিক পদক্ষেপে লোহিত সাগর ও আন্তর্জাতিক বাণিজ্যের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।




স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  #বাবএলমান্দেব #ইরানিবিপ্লবীগার্ড #হুথিব্রিদ্রোহী #লোহিতসাগর #ইয়েমেনসংকট #আন্তর্জাতিকসংবাদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close