সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      ● তিন গোলের জয়ে সেমিফাইনালে পাকিস্তান      ● ইতিহাস গড়ে বিশ্বকাপের শিরোপা জিতল নাইজেরিয়া      ● সরকারের পক্ষে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব নয় : ড. এম এ কাইয়ুম      ● গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ      ● দুই যুগের যানজট নিরসনে জয়দেবপুর রেলগেটে ২১০ কোটি টাকার ওভারপাস      ● জিডিপির হিসাবে গরমিল, মিলেছে প্রমাণ      ● সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ নির্ভুল তথ্য-উপাত্ত : অর্থমন্ত্রী      
মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১:০৫ পিএম

মক্কা চুক্তির আওতায় সৌদি আরবকে সামরিক সহায়তার প্রস্তাব দিয়েছে তুরস্ক। গত ৭ আগস্ট পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের শীর্ষ নেতারা পবিত্র নগরী মক্কায় এই ঐতিহাসিক চুক্তিতে স্বাক্ষর করেন। ওই চুক্তি অনুযায়ী, এই তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলা হলে তা সবার ওপর হামলা হিসেবে গণ্য করা হবে। সম্প্রতি সৌদি রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হুথি বিদ্রোহীদের হামলার পর তুরস্ক এই সহায়তার ঘোষণা দিল।

স্থানীয় সংবাদমাধ্যম এনটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানান, সৌদি আরবের ভৌগোলিক অখণ্ডতার ওপর গুরুতর আক্রমণ লক্ষ্য করা যাচ্ছে এবং দেশটির বিশেষ করে টেকনিক্যাল মিলিটারি ইস্যুতে সহায়তার প্রয়োজন রয়েছে। চুক্তির প্রতিশ্রুতি অনুযায়ী সৌদির পাশে দাঁড়াতে এবং যে কোনো প্রযুক্তিগত সামরিক সহায়তা দিতে আঙ্কারা সম্পূর্ণ প্রস্তুত ও দৃঢ়প্রতিজ্ঞ বলে উল্লেখ করেন তিনি।

এর আগে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা সৌদির রাজধানী রিয়াদের প্রধান বিমানবন্দরের কাছে অবস্থিত জ্বালানি জায়ান্ট আরামকোর একটি জেট ফুয়েল ডিপোতে ড্রোন ও মিসাইল হামলা চালায়। এই ভয়াবহ হামলার ফলে রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাপক কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায় এবং শত শত ফ্লাইট বাতিল ও বিলম্বিত হওয়ার মাধ্যমে বিমান চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটে। মধ্যপ্রাচ্যে এই নতুন উত্তেজনার জেরে আন্তর্জাতিক রাজনীতিতে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে।




স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  #মক্ক চুক্তি #তুরস্কসৌদিমৈত্রী #সামরিকসহায়তা #হুথিহামলা #সৌদিআরব #আন্তর্জাতিকসংবাদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close