সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
কলম্বিয়ায় সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় নিহত ৩ সেনা, আহত ১৬
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৬:০১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কলম্বিয়ার উত্তরাঞ্চলে একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় তিন সেনা নিহত এবং অন্তত ১৬ জন আহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) দেশটির সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার। এক বিবৃতিতে তারা জানায়, সান লুকাস পর্বতমালার পাদদেশের শহর সান্তা রোসা দেল সুরের একটি ঘাঁটিতে এই হামলা চালানো হয়। সাম্প্রতিককালে দেশটির প্রত্যন্ত অঞ্চলে সহিংসতা বৃদ্ধি পেয়েছে। সেই ধারাবাহিকতায় এবার সরাসরি নিরাপত্তা বাহিনীর ওপর হামলার ঘটনা ঘটল। তবে এই হামলার পেছনে কারা রয়েছে, সে বিষয়ে এখনও কোনও তথ্য জানায়নি কর্তৃপক্ষ।

স্বর্ণখনিতে সমৃদ্ধ সান্তা রোসা দেল সুর দখলের জন্য দীর্ঘদিন ধরে তৎপরতা চালাচ্ছে ন্যাশনাল লিবারেশন আর্মি (ইএলএন) এবং রেভল্যুশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়ার (ফার্ক) সাবেক সদস্যদের নেতৃত্বাধীন ছোট ছোট দলসহ বিভিন্ন বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, তিনটি বিস্ফোরণের পর ঘাঁটিটি থেকে ধোঁয়ার কুণ্ডলী উড়ছে। বালির বস্তা দিয়ে তৈরি আশ্রয়ে অবস্থান নিচ্ছেন সেনারা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেয়া এক পোস্টে প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা লিখেছেন, ‘এই হামলার পেছনে যারা রয়েছে… তাদের লুকানোর কোনও জায়গা থাকবে না। আমাদের সৈনিকদের ওপর এমন হামলার ঘটনা আসলে কলম্বিয়াকে রক্ষা করার জন্য আমাদের সংকল্পকে আরও দৃঢ় করে।’ গত আগস্টে রক্ষণশীল নেতা দে লা এসপ্রিয়েলা ক্ষমতা গ্রহণের পর থেকে দেশের বেশ কয়েকটি গ্রামীণ এলাকায় সহিংসতা বৃদ্ধি পেয়েছে। বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে শান্তি আলোচনা বাতিল করে কঠোর ও সংঘাতপূর্ণ অবস্থান গ্রহণ করেছেন প্রেসিডেন্ট।

তার নতুন পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে, আরও বেশি বিমান হামলা পরিচালনা, কিছু শহরে অতিরিক্ত সেনা মোতায়েন এবং ক্যারিবীয় উপকূল থেকে মধ্য কলম্বিয়া পর্যন্ত বিস্তৃত পাইপলাইনের মতো কৌশলগত সম্পদ রক্ষায় যৌথ টাস্কফোর্স গঠন। দে লা এসপ্রিয়েলা সরকারের যুক্তি, দেশটির পূর্ববর্তী সরকারগুলোর দেয়া যুদ্ধবিরতির সুযোগে স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ওপর কর আরোপ ও মাদক ব্যবসার মাধ্যমে লাভবান হয়েছে সশস্ত্র গোষ্ঠীগুলো।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close