বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ভাঙ্গুড়ায় বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি নিয়ে কর্মশালা অনুষ্ঠিত      ● গ্রামবাংলা থেকে হারিয়ে যাচ্ছে যাত্রাপালা, ঐতিহ্য আগলে রেখেছেন অজিত বাবু      ● মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ      ● মধ্যরাতে ভূমি অফিস ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ে আগুন      ● মির্জাপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গৃহশিক্ষক গ্রেপ্তার      ● টাঙ্গাইল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত      ● ৩০ টাকা কেজিতে চাল পাবেন পোশাকশ্রমিকেরা      ● মাধবপুরে ডাক বিভাগের কাভার্ডভ্যান দুর্ঘটনায় ৩ আরোহী নিহত      ● অনিরুদ্ধের বিয়েতে ৭৫ বছর বয়সে রজনীকান্তের নাচ      ● ধনকুবের পরিবারের উত্তরসূরিকে বিয়ে, কটাক্ষের মুখে অনিরুদ্ধ      ● কুষ্টিয়ায় এমসিপি নেত্রী তাবাসসুমের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপের ও আগুন      ● ১১ বছর পর প্রতিযোগিতামূলক ফুটবলে রোনালদিনহো      
হরমুজ সংকট নিয়ে ইরানের সঙ্গে বৈঠক, সংযম চাইল চীন
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩০ পিএম

ইরানের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় সহযোগিতার আশ্বাস দিয়েছে চীন। বুধবার বেইজিং সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠকে এ কথা বলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

বৈঠকে ওয়াং ই বলেন, চীন ইরানের সঙ্গে সংলাপ ও সহযোগিতা আরও জোরদার করতে এবং দেশটির বৈধ অধিকার ও স্বার্থ সুরক্ষায় কাজ করতে প্রস্তুত। একই সঙ্গে ইরান ও যুক্তরাষ্ট্রকে যুক্তিবোধ ও সংযম দেখানোর আহ্বান জানান তিনি।

ওয়াং ই আরও বলেন, তেহরান ও ওয়াশিংটনের উচিত আগের সমঝোতার ভিত্তিতে আলোচনার কাঠামো পুনর্গঠন করা। পাশাপাশি হরমুজ প্রণালি দ্রুত পুনরায় উন্মুক্ত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। তাঁর মতে, এতে আন্তর্জাতিক জ্বালানি পরিবহন ও সরবরাহব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা করা সম্ভব হবে।

ইয়েমেন ও লোহিত সাগরে আঞ্চলিক উত্তেজনা আরও ছড়িয়ে পড়ুক, চীন তা চায় না বলেও জানান ওয়াং ই। মধ্যপ্রাচ্যের বর্তমান নিরাপত্তাব্যবস্থা যথেষ্ট নয় এবং তা সংস্কার ও শক্তিশালী করার প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

আব্বাস আরাঘচির বেইজিং সফর এমন এক সময়ে হচ্ছে, যখন মধ্যপ্রাচ্যের সংঘাত ও হরমুজ প্রণালির পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ অব্যাহত রয়েছে। চীন দীর্ঘদিন ধরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সমাধানের পক্ষে অবস্থান নিয়ে আসছে।

এদিকে, আগামী সপ্তাহে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের যুক্তরাষ্ট্র সফরের কথা রয়েছে। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা। ইরান ও মধ্যপ্রাচ্যের পরিস্থিতিও আলোচনায় আসতে পারে বলে আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সম্প্রতি একটি মার্কিন প্রতিবেদনে দাবি করা হয়েছিল, জর্ডানে মার্কিন বাহিনীর একটি ঘাঁটিতে হামলার আগে ইরান চীনা প্রতিষ্ঠানের কাছ থেকে ওই ঘাঁটির উপগ্রহচিত্র পেয়েছিল। তবে চীন এ অভিযোগ অস্বীকার করেছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, প্রমাণ ছাড়া এমন অভিযোগের বিরোধিতা করে তারা।






স্বদেশ প্রতিদিন/এফএইচ


আরও সংবাদ   বিষয়:  চীন ইরান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close