বৃহস্পতিবার ● ১২ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● মধ্যরাতে ভূমি অফিস ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ে আগুন      ● মির্জাপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গৃহশিক্ষক গ্রেপ্তার      ● টাঙ্গাইল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত      ● ৩০ টাকা কেজিতে চাল পাবেন পোশাকশ্রমিকেরা      ● মাধবপুরে ডাক বিভাগের কাভার্ডভ্যান দুর্ঘটনায় ৩ আরোহী নিহত      ● অনিরুদ্ধের বিয়েতে ৭৫ বছর বয়সে রজনীকান্তের নাচ      ● ধনকুবের পরিবারের উত্তরসূরিকে বিয়ে, কটাক্ষের মুখে অনিরুদ্ধ      ● কুষ্টিয়ায় এমসিপি নেত্রী তাবাসসুমের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপের ও আগুন      ● ১১ বছর পর প্রতিযোগিতামূলক ফুটবলে রোনালদিনহো      ● চার বছরে মোংলা বন্দরে জাহাজ আসা কমেছে ৪২ শতাংশ      ● অধিনায়কত্বের অভিষেকেই হামজার গোল-অ্যাসিস্ট, ডুলির চোখে ১০-এ ১০      ● দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, ডাক বিভাগের গাড়িচালকসহ নিহত ৩      
মধ্যরাতে ভূমি অফিস ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ে আগুন
আল-মামুন, খাগড়াছড়ি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১:১৬ পিএম

খাগড়াছড়িতে সদর উপজেলা সমাজ সেবা কার্যালয় ও ভূমি অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে ভূমি অফিসের গুরত্বপূর্ণ নথি ও সমাজসেবা কার্যালয়ের আবাসপত্রসহ কম্পিউটার, একটি ল্যাপটপ, জানালা ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা চম্পক কান্তি চাকমা বলেন, মধ্যরাতে অফিসের পিছনের কাচের জানালা  ভেঙে কে বা কারা  আগুন দিয়েছে। ঘটনাস্থলে কেরোসিনের বোতল পড়ে থাকতে দেখা যায়। এতে প্রিন্টারসহ বিভিন্ন সরঞ্জাম পুড়ে যায়। এছাড়া ভূমি অফিসের বিভিন্ন নথিও পুড়ে যায়।

 
প্রাথমিক তথ্য অনুযায়ী, উপজেলা নির্বাহী কর্মকর্তার  ইউএনও কার্যালয়ের গার্ডে দায়িত্ব পালনরত আনসার সদস্যরা হঠাৎ বিকট শব্দ শুনতে পান। পরে খোঁজাখুঁজি করে খাগড়াছড়ি সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ে আগুন জ্বলতে দেখতে পান তাঁরা।
 
তাৎক্ষণিকভাবে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয় এবং ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনায় খাগড়াছড়ি সদর থানায় সাধারণ ডায়েরি করেছে সমাজসেবা কার্যালয়। তবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানালেও এবিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত ফারিয়া।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো কায় কিসলু বলেন,ধারণা করা হচ্ছে সরকারি অফিসের গুরুত্বপূর্ণ নথি পুড়ানোর জন্য আগুন দেওয়া হয়েছে।

এদিকে-অগ্নিকাণ্ডের সূত্রপাত বৈদ্যুতিক শর্টসার্কিট নাকি নাশকতা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা তদন্ত করে দেখছে। তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। 






স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  খাগড়াছড়ি   অগ্নিকাণ্ড   ভূমি অফিস   সমাজসেবা কার্যালয়   সরকারি নথি   নাশকতার সন্দেহ   ফায়ার সার্ভিস  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close