রবিবার ● ১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● শরীয়তপুরে মাদক ব্যবসার অভিযোগ ছড়ানোর প্রতিবাদে কামাল চৌকিদারের পরিবারের সংবাদ সম্মেলন      ● বালিয়াকান্দিতে জাতীয় যুব দিবস উদযাপন      ● নড়িয়ায় প্রখ্যাত কথা সাহিত্যিক আবু ইসহাকের জন্মশতবর্ষ উপলক্ষে মাসব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন      ● রাণীশংকৈলে জাতীয় যুব দিবস পালিত      ● মীরসরাইয়ে গাছ কাটার সময় গাছ পড়ে যুবক নিহত      ● দশম জাতীয় ইয়োগাসনা স্পোর্টস চ্যাম্পিয়নশিপে কক্সবাজার জেলা দলের ১২ পদক অর্জন      ● ভালুকায় শ্যালকের স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া দপ্তরীকে বরখাস্তের দাবিতে মানববন্ধন      ● সংসদে খোলা বাজারে সার বিক্রির দাবি তুলব, শপথের পরই মাদকবিরোধী অভিযান: মির্জা ফয়সল আমিন      ● নীতিগত সিদ্ধান্ত ও আদর্শিক বিচ্যুতির অভিযোগে কুড়িগ্রাম জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ      ● মেলান্দহে বিএনপি নেতার পাটের গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডে ২০ লাখ টাকার ক্ষতি      ● মাগুরায় জাতীয় যুব দিবস অনুষ্ঠান ও আত্মকর্মী যুবদের উৎপাদিত পণ্যের প্রদর্শনী মেলা      ● মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা      
সমাজসেবক নাসির উদ্দীন হত্যা: এক বছর পর গ্রেপ্তার এজাহারভুক্ত আসামি
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৫ পিএম

গাজীপুরের কোনাবাড়ীতে সমাজসেবক নাসির উদ্দীন পালোয়ান হত্যা মামলার এক বছর পর এজাহারভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে গাজীপুর সিটি করপোরেশনের জরুন বাজার এলাকায় অভিযান চালিয়ে শিহাব উদ্দিন নামে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শিহাব উদ্দিন লালমনিরহাটের হাতীবান্ধা থানার দক্ষিণ ঘড্ডিমারী এলাকার এরশাদের ছেলে। তিনি বাবা-মায়ের সঙ্গে কোনাবাড়ীর জরুন এলাকায় সোলায়মানের বাসায় ভাড়া থাকতেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৭ মে রাত ১১টার দিকে নাসির উদ্দীন পালোয়ানের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা তাকে কুপিয়ে গুরুতর আহত করে। এ সময় একই পরিবারের আরও ছয়জন আহত হন।

পরে গুরুতর আহত নাসির উদ্দীনকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রায় ৩৫ দিন লাইফ সাপোর্টে থাকার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ছেলে মো. শাহ আলম পালোয়ান বাদী হয়ে কোনাবাড়ী থানায় হত্যা মামলা করেন। মামলায় ১৫ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা আরও ১৫ জনকে আসামি করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. হেলাল উদ্দিন জানান, মামলার কয়েকজন আসামি আদালত থেকে জামিনে রয়েছেন। আরও কয়েকজন আসামি এখনও পলাতক। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

তিনি জানান, গ্রেপ্তার শিহাব উদ্দিনকে আইনি প্রক্রিয়া শেষে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।



স্বদেশ প্রতিদিন/এফএইচ


আরও সংবাদ   বিষয়:  গাজীপুর কোনাবাড়ী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close