সোমবার ● ২ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● রাসায়নিক দিয়ে কদবেল পাকানো, জরিমানা ২৫ হাজার টাকা      ● শিবপুরে লাইসেন্সবিহীন হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা      ● মুক্তিযোদ্ধার জানাজায় বাধার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন      ● ফরিদপুরে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি, ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা      ● ডিলারদের যোগসাজশে সারের দাম বাড়ানোর অভিযোগ      ● মির্জাপুর সাংবাদিক সংস্থার সভাপতি মিনহাজ, সম্পাদক রুবেল      ● সোনারগাঁয়ে বিস্কুটের প্যাকেটে লুকানো ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার      ● টেকনাফে মাছ ধরার বােট ব্যবহার করে ইয়াবা কারবার      ● নাঙ্গলকোটে ৫কোটি টাকা ব্যয়ে বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন      ● শিশু নির্যাতনের অভিযোগে মোংলা বন্দর কর্মচারী বরখাস্ত, বাসা বাতিলের নির্দেশ      ● ঈশ্বরগঞ্জে ইয়াবা-হেরোইনসহ ৬ মাদক কারবারি গ্রেপ্তার      ● শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী      
চামড়াজাত শিল্পের উন্নয়নে সরকার নজর দিচ্ছে: রিজভী
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২২ পিএম আপডেট: ১৬.০৯.২০২৬ ৭:৩৩ PM

দেশের চামড়া ও চামড়াজাত পণ্য খাতকে আরও এগিয়ে নিতে সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, দেশকে স্বনির্ভর ও স্বয়ংসম্পূর্ণ করতে কুটির শিল্পের বিকল্প নেই।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) প্রধান কার্যালয়ে পাঁচ দিনব্যাপী চামড়া ও চামড়াজাত পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মেলাটি ২০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

রিজভী বলেন, প্রতিবছর কোরবানির ঈদে বিপুল পরিমাণ চামড়া সংগ্রহ করা হলেও সেগুলো যথাযথভাবে প্রক্রিয়াজাত করতে নানা ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়। আধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতির ব্যবহার বাড়িয়ে জুতাসহ বিভিন্ন চামড়াজাত পণ্যের উৎপাদন বাড়ানো গেলে রপ্তানির সুযোগ আরও সম্প্রসারিত হতে পারে।

ট্যানারি শিল্পের পরিবেশগত দিক নিয়েও গুরুত্বারোপ করেন তিনি। তার মতে, ট্যানারির আশপাশে আবাসিক এলাকা গড়ে ওঠা উচিত নয়। পাশাপাশি চামড়া প্রক্রিয়াজাতকরণের বর্জ্য খাল, বিল বা নদীতে গেলে পরিবেশের জন্য বড় ধরনের ক্ষতি হতে পারে বলেও সতর্ক করেন তিনি।

দেশের বেকারত্ব কমাতে বিসিকের বিভিন্ন জায়গায় নানা ধরনের কারখানা স্থাপনের ওপরও গুরুত্ব দেন রিজভী। চকলেটসহ বিভিন্ন পণ্য উৎপাদনের কারখানা গড়ে তুলে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ তৈরির কথা বলেন তিনি।

অনুষ্ঠান শেষে রিজভী মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। বিসিকের আয়োজনে অনুষ্ঠিত এবারের মেলায় মোট ৪৯টি স্টল রয়েছে। এর মধ্যে ৪৩টিতে চামড়া ও চামড়াজাত পণ্যের উদ্যোক্তারা অংশ নিয়েছেন।

চামড়া ও চামড়াজাত পণ্যকে আধুনিক প্রযুক্তিনির্ভর, পরিবেশবান্ধব ও আন্তর্জাতিক মানসম্পন্ন করার ওপর সাম্প্রতিক সময়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।




স্বদেশ প্রতিদিন/এফএইচ


আরও সংবাদ   বিষয়:  চামড়া শিল্প চামড়াজাত পণ্য  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close