সোমবার ● ২ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সোনারগাঁয়ে বিস্কুটের প্যাকেটে লুকানো ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার      ● টেকনাফে মাছ ধরার বােট ব্যবহার করে ইয়াবা কারবার      ● নাঙ্গলকোটে ৫কোটি টাকা ব্যয়ে বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন      ● শিশু নির্যাতনের অভিযোগে মোংলা বন্দর কর্মচারী বরখাস্ত, বাসা বাতিলের নির্দেশ      ● ঈশ্বরগঞ্জে ইয়াবা-হেরোইনসহ ৬ মাদক কারবারি গ্রেপ্তার      ● শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী      ● দাউদকান্দিতে অ্যাম্বুলেন্সে মাদক পাচার, ৬৭২ বোতল স্কাফ সিরাপসহ আটক ২      ● গুরুদাসপুরে পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ পাস করেনি      ● আশুলিয়ায় পুলিশ-শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া      ● তালতলীর খামারিদের আস্থার নাম সঞ্জয় শিকদার      ● আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, কাভার্ড ভ্যানে আগুন      ● নির্বাচনের পরপরই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র      
সোনারগাঁয়ে বিস্কুটের প্যাকেটে লুকানো ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার
সুমন মিয়া, নারায়ণগঞ্জ (উত্তর)
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১:৫৪ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিস্কুটের প্যাকেটে লুকিয়ে গাঁজা পাচারের সময় এক নারীকে গ্রেপ্তার করেছে এসআরবি-১১। 
গত রোববার (১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিসমিল্লাহ ফিলিং স্টেশনের সামনে চেকপোস্ট বসিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর সঙ্গে থাকা লেক্সাস বিস্কুটের প্যাকেট থেকে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার আকলিমা (২২) ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কাশীরামপুর গ্রামের বাসিন্দা। তাঁর স্বামী রাজেশ সিকদার।
এসআরবি-১১-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিসমিল্লাহ ফিলিং স্টেশনের সামনে চেকপোস্ট বসান সংস্থাটির সদস্যরা। এ সময় তিশা পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে যাত্রীবেশে থাকা আকলিমাকে সন্দেহজনক মনে হলে আটক করা হয়। পরে তাঁর সঙ্গে থাকা লেক্সাস বিস্কুটের প্যাকেট তল্লাশি করে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে আকলিমা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য বলে জানা গেছে। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নারায়ণগঞ্জ, ঢাকা ও আশপাশের জেলায় বহন, সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।
এ ঘটনায় গ্রেপ্তার আকলিমার বিরুদ্ধে সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।






স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  সোনারগাঁ   নারায়ণগঞ্জ   গাঁজা   মাদক পাচার   নারী গ্রেপ্তার   এসআরবি-১১   ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close