সোমবার ● ২ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● মির্জাপুর সাংবাদিক সংস্থার সভাপতি মিনহাজ, সম্পাদক রুবেল      ● সোনারগাঁয়ে বিস্কুটের প্যাকেটে লুকানো ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার      ● টেকনাফে মাছ ধরার বােট ব্যবহার করে ইয়াবা কারবার      ● নাঙ্গলকোটে ৫কোটি টাকা ব্যয়ে বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন      ● শিশু নির্যাতনের অভিযোগে মোংলা বন্দর কর্মচারী বরখাস্ত, বাসা বাতিলের নির্দেশ      ● ঈশ্বরগঞ্জে ইয়াবা-হেরোইনসহ ৬ মাদক কারবারি গ্রেপ্তার      ● শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী      ● দাউদকান্দিতে অ্যাম্বুলেন্সে মাদক পাচার, ৬৭২ বোতল স্কাফ সিরাপসহ আটক ২      ● গুরুদাসপুরে পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ পাস করেনি      ● আশুলিয়ায় পুলিশ-শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া      ● তালতলীর খামারিদের আস্থার নাম সঞ্জয় শিকদার      ● আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, কাভার্ড ভ্যানে আগুন      
মির্জাপুর সাংবাদিক সংস্থার সভাপতি মিনহাজ, সম্পাদক রুবেল
প্রতিনিধি, মির্জাপুর (টাঙ্গাইল)
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১:৫৯ পিএম

টাঙ্গাইলের মির্জাপুর সাংবাদিক সংস্থার আগামী দুই বছরের জন্য পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক ডেসটিনির মির্জাপুর উপজেলা প্রতিনিধি মো. মিনহাজ উদ্দিন সভাপতি এবং জাতীয় দৈনিক স্বদেশ প্রতিদিনের মির্জাপুর উপজেলা প্রতিনিধি মো. রুবেল মিয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

গত ২৮ সেপ্টেম্বর রোববার সংগঠনের সদস্যদের ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়। সাধারণ সম্পাদক পদে মো. রুবেল মিয়া ও রাব্বি ইসলামের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। সর্বাধিক ভোট পেয়ে রুবেল মিয়া নির্বাচিত হন। পরে ২০২৭ ও ২০২৮ মেয়াদের পূর্ণাঙ্গ কমিটিতে নিউজ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা প্রতিনিধি মো. কাইয়ুম মিয়াকে সহসভাপতি, দৈনিক চেতনার কণ্ঠের বশির আহমেদকে যুগ্ম সাধারণ সম্পাদক, ভোরের বাংলাদেশের মো. নাজিম উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ বুলেটিনের মো. শামীম মিয়াকে কোষাধ্যক্ষ এবং বাংলাদেশের খবরের মো. রাব্বি ইসলামকে দপ্তর ও প্রচার সম্পাদক করা হয়েছে।

এ ছাড়া কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ডেইলি অবজারভারের মো. মাজহারুল ইসলাম, আমার বার্তার মো. সাদ্দাম হোসেন, সময় টিভির আহমেদ হৃদয়, ডেইলি সানের শেখ নাসির, তরঙ্গ নিউজের সাইফুল ইসলাম এবং অগ্রযাত্রা প্রতিদিনের আ. কাদের সাজ্জাদ। ২০১৬ সালে প্রতিষ্ঠিত মির্জাপুর সাংবাদিক সংস্থাটি উপজেলার পুরাতন বাসস্ট্যান্ডের আশোকবর ভবনে খান মার্কেটে অবস্থিত।







স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  মির্জাপুর   টাঙ্গাইল   সাংবাদিক সংস্থা   সাংবাদিক সংগঠন   পূর্ণাঙ্গ কমিটি   মিনহাজ উদ্দিন   রুবেল মিয়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close