সোমবার ● ২ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী      ● দাউদকান্দিতে অ্যাম্বুলেন্সে মাদক পাচার, ৬৭২ বোতল স্কাফ সিরাপসহ আটক ২      ● গুরুদাসপুরে পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ পাস করেনি      ● আশুলিয়ায় পুলিশ-শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া      ● তালতলীর খামারিদের আস্থার নাম সঞ্জয় শিকদার      ● আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, কাভার্ড ভ্যানে আগুন      ● নির্বাচনের পরপরই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র      ● সৌদির উপকূলে তেলবাহী ট্যাংকারে হামলা      ● বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে তুর্কি ব্যবসায়ীদের আহ্বান      ● রাশিয়ানদের ফোনে পারমাণবিক হামলার ভুয়া সতর্কবার্তা      ● ইরানের ওপর আধিপত্য প্রতিষ্ঠার দাবি ট্রাম্পের      ● স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত?       
শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১২:৪১ পিএম

শ্রমিক আন্দোলনের নামে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি অভিযোগ করেছেন, ভিন্ন এজেন্ডা বাস্তবায়নে সীমান্তের ওপারের ইশারায় অনেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন।

সোমবার (২ নভেম্বর) বেলা ১১টায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে তৈরি পোশাকশিল্পের মালিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, শ্রমিক আন্দোলনের নামে যারা অস্থিতিশীলতা সৃষ্টি করবে কিংবা আইনের বাইরে গিয়ে কোনো কর্মকাণ্ড চালাবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাঁর দাবি, সাম্প্রতিক সময়ে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টায় প্রকৃত শ্রমিকেরা জড়িত ছিলেন না; বরং কিছু পতিত শক্তির দোসর ভিন্ন এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার কোনো শিল্পকারখানা বন্ধ করতে চায় না। কারণ, এসব প্রতিষ্ঠানের সঙ্গে বহু শ্রমিকের জীবিকা জড়িত। ডিসেম্বর প্রসঙ্গে তিনি বলেন, ডিসেম্বর বিজয়ের মাস এবং এ মাসে সরকারের অনেক কর্মসূচি রয়েছে। পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামিদের দেশে ফিরে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, তাঁদের সঙ্গে আইন অনুযায়ী সুবিচার করা হবে। পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীদের ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট দেশের সরকারকে নিয়ম অনুযায়ী জানানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  স্বরাষ্ট্রমন্ত্রী   সালাহউদ্দিন আহমদ   শ্রমিক আন্দোলন   শ্রম অসন্তোষ   পোশাকশিল্প   গার্মেন্টস মালিক   দেশের রাজনৈতিক পরিস্থিতি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close