সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
‘তখন জানতাম না’, পুরোনো ভিডিও নিয়ে ব্যাখ্যা দিলেন ব্ল্যাকপিংকের লিসা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩৩ পিএম

এক দশকের বেশি পুরোনো একটি ভিডিওতে ব্যবহৃত শব্দচয়ন নিয়ে তৈরি হওয়া বিতর্কের বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন দক্ষিণ কোরীয় জনপ্রিয় ব্যান্ড ব্ল্যাকপিংকের সদস্য লিসা। তিনি জানিয়েছেন, ওই সময় ব্যবহৃত শব্দটির অর্থ এবং এর বর্ণবাদী ইতিহাস সম্পর্কে তিনি জানতেন না।

লিসার একক তথ্যচিত্র ‘অলওয়েজ লালিসা’-তে বিষয়টি উঠে এসেছে। গত ১১ সেপ্টেম্বর টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তথ্যচিত্রটির প্রিমিয়ার হয়। এরপর মার্কিন সাময়িকী ভ্যারাইটিকে দেওয়া সাক্ষাৎকারে পুরোনো ঘটনাটি নিয়ে কথা বলেন এই সংগীতশিল্পী।

লিসা বলেন, এ ঘটনার জন্য তাকে সত্যিই ক্ষমা চাইতে হবে। থাইল্যান্ডে বেড়ে ওঠার কারণে ওই বিষয়ে তিনি কোনো শিক্ষা পাননি এবং তখন শব্দটির প্রকৃত অর্থ ও ইতিহাস সম্পর্কে অবগত ছিলেন না বলেও জানান তিনি।

ওই ভিডিওগুলো এক দশকেরও বেশি পুরোনো। সে সময় লিসা ও ব্ল্যাকপিংকের অন্য সদস্যরা কিশোরী ছিলেন। ভিডিওতে তাদের অন্য শিল্পীদের গান অনুশীলন করতে দেখা যায়, যেখানে বিতর্কিত বর্ণবাদী শব্দ ব্যবহৃত হয়েছিল।

২০২৫ সালে লিসার প্রথম একক কোচেলা পরিবেশনের প্রস্তুতির সময় পুরোনো ভিডিওগুলো আবার প্রকাশ্যে আসে। এরপর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়।

বর্তমানে বিষয়টি সম্পর্কে জানার পর নিজের ভুল বুঝতে পেরেছেন বলে জানান লিসা। তিনি বলেন, এখন তিনি বিষয়টি সম্পর্কে জেনেছেন এবং এ বিষয়ে শিক্ষা নিয়েছেন। ভবিষ্যতে আর এমন কিছু করবেন না বলেও প্রতিশ্রুতি দেন।

তথ্যচিত্রে আরও দেখানো হয়েছে, বিতর্কের সময় লিসার প্রতিষ্ঠান তাকে বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলতে নিষেধ করেছিল। সেই সময়ের অভিজ্ঞতা স্মরণ করে লিসা জানান, এতে তিনি খুবই মন খারাপ করেছিলেন। কারণ, তখন তার মূল লক্ষ্য ছিল নিজের একক পরিবেশনার প্রস্তুতিতে মনোযোগ দেওয়া।

তবে অনিয়ন্ত্রিত পরিস্থিতির মধ্যেও তিনি এগিয়ে যাওয়ার চেষ্টা করেছেন বলে জানান লিসা।

‘অলওয়েজ লালিসা’ তথ্যচিত্রে ব্ল্যাকপিংক থেকে দূরে থাকার সময় লিসার একক ক্যারিয়ার এবং ব্যক্তিগত জীবনের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে।

আগামী ১২ অক্টোবর প্রেক্ষাগৃহ ও আইম্যাক্সে মুক্তি পাওয়ার কথা রয়েছে তথ্যচিত্রটির। পরে এটি ইউটিউব প্রিমিয়ামেও দেখা যাবে।




স্বদেশ প্রতিদিন/এফএইচ


আরও সংবাদ   বিষয়:  লিসা ব্ল্যাকপিংক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close