রবিবার ● ১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ      ● ডিএমএফ'র সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মানিক       ● সাফ চ্যাম্পিয়নশিপ মাতাতে দলের সঙ্গে যোগ দিলেন জায়ান আহমেদ      ● ঢাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত      ● ছয় বছরের ছেলেকে নিয়ে ১৮ তলা থেকে লাফ, মা-ছেলের মৃত্যু      ● নেতানিয়াহুকে সরাতে ইসরায়েলে হাজারো মানুষের বিক্ষোভ      ● ৪ নভেম্বর থেকে সারা দেশে গ্যাসের সরবরাহ কমবে      ● পেশাগত দায়িত্বে রাজনৈতিক প্রভাব না রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর      ● ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৯২৯      ● বেলাবোতে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন ড. এম এ কাইয়ুম      ● ময়মনসিংহের গফরগাঁও উপজেলা যুব দিবসের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।      ● কর্মসংস্থান ও আত্মনির্ভরতার প্রত্যয়ে চুয়াডাঙ্গায় জাতীয় যুব দিবস উদযাপন      
পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ৭:৫৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গার্মেন্টস শ্রমিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণে নিম্নতম মজুরি বোর্ড গঠন করে গেজেট প্রকাশ করেছে সরকার। রোববার (১ নভেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মজুরি বোর্ড শাখা থেকে এ-সংক্রান্ত আলাদা দুটি প্রজ্ঞাপন জারি করা হয়। পরে তা গেজেট আকারে প্রকাশ হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ‘বাংলাদেশ শ্রম আইন, ২০০৬’ (সংশোধিত ২০২৬) এর ১৩৮ ধারার বিধান অনুযায়ী নিম্নতম মজুরি বোর্ডের সদস্য নিয়োগ দেওয়া হয়েছে।

বোর্ডে নিরপেক্ষ সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদ। মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব। আর শ্রমিকপক্ষের প্রতিনিধি করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনকে।

অন্যদিকে, মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন বিজিএমইএর পরিচালক এবিএম সামছুদ্দিন। শ্রমিকপক্ষের প্রতিনিধি করা হয়েছে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতারকে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (সংশোধিত ২০২৬) এর ১৩৮ ধারার ৩(ক) ও ৩(খ) উপধারায় প্রদত্ত ক্ষমতাবলে এবং ১৩৯ ধারায় নির্ধারিত কার্যাবলি সম্পাদনের উদ্দেশ্যে গার্মেন্টস শিল্পের জন্য এ বোর্ড গঠন করা হয়েছে।

এর আগে শনিবার সকালে সচিবালয়ে পোশাক শ্রমিকদের বেতন বাড়াতে ন্যূনতম মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে নতুন মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close