সোমবার ● ২ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ঈশ্বরগঞ্জে ইয়াবা-হেরোইনসহ ৬ মাদক কারবারি গ্রেপ্তার      ● শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী      ● দাউদকান্দিতে অ্যাম্বুলেন্সে মাদক পাচার, ৬৭২ বোতল স্কাফ সিরাপসহ আটক ২      ● গুরুদাসপুরে পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ পাস করেনি      ● আশুলিয়ায় পুলিশ-শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া      ● তালতলীর খামারিদের আস্থার নাম সঞ্জয় শিকদার      ● আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, কাভার্ড ভ্যানে আগুন      ● নির্বাচনের পরপরই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র      ● সৌদির উপকূলে তেলবাহী ট্যাংকারে হামলা      ● বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে তুর্কি ব্যবসায়ীদের আহ্বান      ● রাশিয়ানদের ফোনে পারমাণবিক হামলার ভুয়া সতর্কবার্তা      ● ইরানের ওপর আধিপত্য প্রতিষ্ঠার দাবি ট্রাম্পের      
ঈশ্বরগঞ্জে ইয়াবা-হেরোইনসহ ৬ মাদক কারবারি গ্রেপ্তার
প্রতিনিধি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ)
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১:৩১ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুলিশের পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ২০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট ও ২ গ্রাম হেরোইনসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) রাত আনুমানিক ২টা ৩৫ মিনিটে উপজেলার ঈশ্বরগঞ্জ ইউনিয়নের সৈয়দ ভাকুরী এলাকায় অভিযান চালিয়ে ২ গ্রাম হেরোইনসহ পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য ২০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সৈয়দ ভাকুরী এলাকার শাহরিয়ার ফয়সাল (২৫), ঈশ্বরগঞ্জ পৌরসভার শিমরাইল এলাকার সাজু মিয়া (২৫), দত্তপাড়া এলাকার সাকিব মিয়া (২৪), কাকনহাটি এলাকার মীর মো. আব্দুল্লাহ (২৪) এবং কালীবাড়ী-দত্তপাড়া এলাকার তন্ময় রায় চৌধুরী (২৫)।

পুলিশ জানায়, ঈশ্বরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. ওয়াজেদ আলীর নেতৃত্বে প্রথম অভিযানটি পরিচালিত হয়। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমনের নির্দেশনায় অপর একটি অভিযান চালিয়ে মো. সাইফুলসহ আরও একজনকে ২০ পিস কথিত ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ঈশ্বরগঞ্জ থানায় মামলা করা হয়েছে। পরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন জানান, মাদক কারবারের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  ঈশ্বরগঞ্জ   ময়মনসিংহ   মাদকবিরোধী অভিযান   ইয়াবা   হেরোইন   মাদক কারবারি   গ্রেপ্তার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close