সোমবার ● ২ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● শিবপুরে লাইসেন্সবিহীন হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা      ● মুক্তিযোদ্ধার জানাজায় বাধার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন      ● ফরিদপুরে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি, ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা      ● ডিলারদের যোগসাজশে সারের দাম বাড়ানোর অভিযোগ      ● মির্জাপুর সাংবাদিক সংস্থার সভাপতি মিনহাজ, সম্পাদক রুবেল      ● সোনারগাঁয়ে বিস্কুটের প্যাকেটে লুকানো ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার      ● টেকনাফে মাছ ধরার বােট ব্যবহার করে ইয়াবা কারবার      ● নাঙ্গলকোটে ৫কোটি টাকা ব্যয়ে বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন      ● শিশু নির্যাতনের অভিযোগে মোংলা বন্দর কর্মচারী বরখাস্ত, বাসা বাতিলের নির্দেশ      ● ঈশ্বরগঞ্জে ইয়াবা-হেরোইনসহ ৬ মাদক কারবারি গ্রেপ্তার      ● শ্রমিক আন্দোলনের নামে অস্থিরতা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী      ● দাউদকান্দিতে অ্যাম্বুলেন্সে মাদক পাচার, ৬৭২ বোতল স্কাফ সিরাপসহ আটক ২      
শিবপুরে লাইসেন্সবিহীন হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা
আতাবুর রহমান সানি, শিবপুর (নরসিংদী)
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ২:৪৮ পিএম

নরসিংদীর শিবপুরে প্রয়োজনীয় বৈধ কাগজপত্র ও লাইসেন্স ছাড়া হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করার অপরাধে ‘শিবপুর পপুলার (প্রা.) হসপিটাল’কে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)।

​আজ সোমবার (২ নভেম্বর) শিবপুর উপজেলার কলেজ গেট এলাকায় অবস্থিত ওই প্রতিষ্ঠানে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন শিবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সামিউর রহমান।

​অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন শিবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোসতানশির বিল্লাহ। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় শিবপুর থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

​সাধারণ মানুষের দোরগোড়ায় নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং অবৈধ ও অনুমোদনহীন স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর কার্যক্রম প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছেন শিবপুর উপজেলা প্রশাসন। 







স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  শিবপুর   নরসিংদী   লাইসেন্সবিহীন হাসপাতাল   ভ্রাম্যমাণ আদালত   জরিমানা   স্বাস্থ্যসেবা   ডায়াগনস্টিক সেন্টার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close