বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন রোনালদো      ● ঝালকাঠি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন      ● শিবপুরে তেল কম সরবরাহ করায় পাঠান ফিলিং স্টেশনে ৩০ হাজার টাকা জরিমানা       ● সিএন্ডএফ কর্মচারীদের কর্মবিরতি অব্যাহত, আটকে আছে ৫০০ পণ্যবাহী ট্রাক      ● জাতীয় নিরাপত্তায় আনসারদের সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দেশ সেবার আহ্বান      ● এপেক্স ক্লাব অব পাবনার বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ      ● ডেঙ্গুতে একদিনে আরও ৭ জনের মৃত্যু      ● মুন্সীগঞ্জ জেলা জাসাসের সভাপতি হাসান, সম্পাদক আশরাফ      ● মোংলা বন্দরের জেটিতে কাঠবাদাম গাছ রোপণ করলেন প্রধানমন্ত্রী       ● মেঘনায় নতুন কুড়ি স্পোর্টসের প্রতিযোগিতা উদ্বোধন      ● সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করল ডিএমপি      ● আখাউড়া রেলওয়ে স্টেশন এলাকায় অপরাধ প্রবনতা বৃদ্ধি      
নতুন পে-স্কেলে কার বেতন কত
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০৭ পিএম

নতুন জাতীয় বেতন কাঠামো-২০২৬ অনুযায়ী সরকারি চাকরিজীবীদের মূল বেতন গ্রেডভেদে ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। বিদ্যমান ২০টি গ্রেডই বহাল রেখে সর্বোচ্চ ১ম গ্রেডের মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৫৬ হাজার টাকা এবং সর্বনিম্ন ২০তম গ্রেডের বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে।

গত ৩১ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে জাতীয় বেতন কাঠামো-২০২৬ ও সশস্ত্র বাহিনীর বেতন কাঠামো অনুমোদন করা হয়। বর্তমানে অর্থ মন্ত্রণালয় এ বিষয়ে গেজেট প্রণয়নের কাজ করছে। নতুন কাঠামোয় মূল বেতন তিন ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। তবে বিভিন্ন ধরনের ভাতা কার্যকর হবে ২০২৮ সালের জানুয়ারি থেকে।

গ্রেডভিত্তিক নতুন মূল বেতন
১ম গ্রেড: ১,৫৬,০০০ টাকা

২য় গ্রেড: ১,৩২,০০০ টাকা

৩য় গ্রেড: ১,১৩,০০০ টাকা

৪র্থ গ্রেড: ১,০০,০০০ টাকা

৫ম গ্রেড: ৮৬,০০০ টাকা

৬ষ্ঠ গ্রেড: ৭১,০০০ টাকা

৭ম গ্রেড: ৫৮,০০০ টাকা

৮ম গ্রেড: ৪৬,০০০ টাকা

৯ম গ্রেড: ৪৪,০০০ টাকা

১০ম গ্রেড: ৩২,০০০ টাকা

১১তম গ্রেড: ২৫,০০০ টাকা

১২তম গ্রেড: ২৪,৩০০ টাকা

১৩তম গ্রেড: ২৪,০০০ টাকা

১৪তম গ্রেড: ২৩,৫০০ টাকা

১৫তম গ্রেড: ২২,৮০০ টাকা

১৬তম গ্রেড: ২১,৯০০ টাকা

১৭তম গ্রেড: ২১,৪০০ টাকা

১৮তম গ্রেড: ২১,০০০ টাকা

১৯তম গ্রেড: ২০,৫০০ টাকা

২০তম গ্রেড: ২০,০০০ টাকা

নতুন কাঠামোয় সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের মূল বেতনের অনুপাত ১:৭.৮ করার প্রস্তাব রয়েছে। বর্তমানে এ অনুপাত ১:৯.০৭৬।

বাড়ি ভাতার হার কমছে
নতুন কাঠামোয় মূল বেতনের তুলনায় বাড়ি ভাতার হার কিছুটা কমানোর প্রস্তাব করা হয়েছে। তবে মূল বেতন উল্লেখযোগ্য হারে বাড়ায় প্রকৃত টাকার অঙ্কে বাড়ি ভাতা আগের তুলনায় বেশি হবে।

ঢাকা সিটি করপোরেশন এলাকায় বর্তমানে গ্রেড অনুযায়ী মূল বেতনের ৫০ থেকে ৬৫ শতাংশ বাড়ি ভাড়া দেওয়া হয়। নতুন কাঠামোয় তা ৪০ থেকে ৬০ শতাংশ করার প্রস্তাব রয়েছে। অন্যান্য সিটি করপোরেশন ও সাভারে হার ৩০ থেকে ৫০ শতাংশ এবং দেশের অন্যান্য এলাকায় ২৫ থেকে ৪৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।

চিকিৎসা ও অন্যান্য ভাতা বাড়ছে
বর্তমানে সরকারি চাকরিজীবীরা মাসে ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা পান। নতুন কাঠামোয় ৫০ বছর বয়স পর্যন্ত ৩ হাজার টাকা এবং ৫০ বছরের বেশি থেকে ৬০ বছর পর্যন্ত ৪ হাজার টাকা করার প্রস্তাব রয়েছে।

পেনশনারদের চিকিৎসা ভাতাও বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। ৬০ থেকে ৭০ বছর বয়সী পেনশনাররা মাসে ৫ হাজার এবং ৭০ বছরের বেশি বয়সীরা ৬ হাজার টাকা পেতে পারেন।

প্রথমবারের মতো সব গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের মোবাইল ভাতার আওতায় আনার প্রস্তাব করা হয়েছে। ১ম থেকে ৫ম গ্রেডে ৫০০ টাকা এবং ৬ষ্ঠ থেকে ২০তম গ্রেডে ১৫০ টাকা মোবাইল ভাতার প্রস্তাব রয়েছে।

এ ছাড়া মাসিক যাতায়াত ভাতা ৩০০ থেকে ৬০০ টাকা, টিফিন ভাতা ২০০ থেকে ৫০০ টাকা এবং ধোলাই ভাতা ১০০ থেকে ৩০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে।

কিছু ভাতা কমছে বা অপরিবর্তিত থাকছে
বাংলা নববর্ষ ভাতা মূল বেতনের ২০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করার প্রস্তাব রয়েছে। অন্যদিকে দুর্গম পার্বত্য এলাকার পাহাড়ি ভাতা ২০ শতাংশই বহাল রাখার কথা বলা হয়েছে।

শিক্ষাসহায়ক ভাতা, কার্যভার ভাতা, আপ্যায়ন ভাতা, উৎসব ভাতা এবং শ্রান্তি-বিনোদন ছুটি ও ভাতার বিদ্যমান হার বহাল রাখার প্রস্তাব রয়েছে। ঝুঁকি ভাতাসহ কিছু বিশেষ ভাতা ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

উচ্চ গ্রেডে ইনক্রিমেন্টের হার কমবে
নতুন কাঠামোয় ২০তম থেকে ষষ্ঠ গ্রেড পর্যন্ত বার্ষিক ৫ শতাংশ ইনক্রিমেন্ট বহাল রাখার প্রস্তাব রয়েছে। তবে উচ্চতর গ্রেডে হার কমবে।

৫ম গ্রেড: ৪ শতাংশ

৪র্থ ও ৩য় গ্রেড: ৩.৫ শতাংশ

২য় গ্রেড: ২.৭৫ শতাংশ

সশস্ত্র বাহিনীতেও একই ধরনের নীতি প্রযোজ্য করার প্রস্তাব রয়েছে।

পদোন্নতি ছাড়াই উচ্চতর গ্রেডের সুযোগ
একই গ্রেডে ১০ বছর থাকার পর পদোন্নতি ছাড়া উচ্চতর গ্রেডে যাওয়ার নিয়ম কমিয়ে ৮ বছর করার প্রস্তাব করা হয়েছে। দ্বিতীয়বার উচ্চতর গ্রেডের জন্য একই গ্রেডে ৬ বছর থাকার শর্ত বহাল থাকবে।

তিন ধাপে মূল বেতন, ভাতা ২০২৮ থেকে
নতুন বেতন কাঠামোর মূল বেতন চলতি বছরের জুলাই, আগামী ডিসেম্বর এবং পরবর্তী জুলাই—এই তিন ধাপে কার্যকর করার পরিকল্পনা রয়েছে। নতুন কাঠামো ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর ধরা হলেও সব ধরনের ভাতা ২০২৮ সালের জানুয়ারি থেকে কার্যকর করার প্রস্তাব রয়েছে।

সরকারের অতিরিক্ত ব্যয়
নতুন বেতন কাঠামো পুরোপুরি বাস্তবায়নে সরকারের অতিরিক্ত ব্যয় হবে প্রায় ১ লাখ ৫ হাজার ৩৮০ কোটি টাকা। চলতি বছর অতিরিক্ত ব্যয় ধরা হয়েছে ৩৭ হাজার ৩৭২ কোটি টাকা, ২০২৭ সালে ৪৪ হাজার ৮৩৮ কোটি এবং ২০২৮ সালে ২৩ হাজার ১৭০ কোটি টাকা।

তবে এসব তথ্য বর্তমানে প্রস্তাবিত নতুন বেতন কাঠামোর ভিত্তিতে দেওয়া হয়েছে। চূড়ান্ত গেজেট প্রকাশের পর বেতন, ভাতা ও বাস্তবায়নের সময়সূচিতে পরিবর্তন হলে সেটিই কার্যকর বলে গণ্য হবে।



স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  #নবমপেস্কেল #পেস্কেল২০২৬ #নতুনপেস্কেল #সরকারিচাকরি #সরকারিচাকরিজীবী #বেতনকাঠামো #বেতনবৃদ্ধি #মূলবেতন #বাড়িভাতা #চিকিৎসাভাতা #ইনক্রিমেন্ট #সরকারি_বেতন #বাংলাদেশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close