বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● এপেক্স ক্লাব অব পাবনার বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ      ● ডেঙ্গুতে একদিনে আরও ৭ জনের মৃত্যু      ● মুন্সীগঞ্জ জেলা জাসাসের সভাপতি হাসান, সম্পাদক আশরাফ      ● মোংলা বন্দরের জেটিতে কাঠবাদাম গাছ রোপণ করলেন প্রধানমন্ত্রী       ● মেঘনায় নতুন কুড়ি স্পোর্টসের প্রতিযোগিতা উদ্বোধন      ● সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করল ডিএমপি      ● আখাউড়া রেলওয়ে স্টেশন এলাকায় অপরাধ প্রবনতা বৃদ্ধি      ● আইফোন ডুয়ের সরবরাহ সংকট কবে কাটবে, জানে না অ্যাপল      ● আ. লীগের ৭ নেতার বিচার শুরু, ২২ নভেম্বর হাজিরার নির্দেশ      ● নারীর ক্ষমতায়নে সমান সুযোগ নিশ্চিতের আহ্বান জুবাইদার      ● মানিকগঞ্জে হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদন্ড,১৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড       ● ইরান যুদ্ধ ছাড়াও ট্রাম্পের দলের হারের ৪ কারণ      
এপেক্স ক্লাব অব পাবনার বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
শিশির ইসলাম, পাবনা
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৪:৩৯ পিএম

আধুনিক যুক্তিনির্ভর চিন্তা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশের লক্ষ্যে পাবনায় স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন এপেক্স ক্লাব অব পাবনার উদ্যোগে মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় পাবনা প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে পাবনা জেলা স্কুল, সেন্ট্রাল গার্লস হাই স্কুল, হাজেরা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় ও আমজাদ হোসেন উচ্চ বিদ্যালয়ের বিতার্কিক দল অংশ নেয়।

প্রতিযোগিতায় সেন্ট্রাল গার্লস হাই স্কুল চ্যাম্পিয়ন এবং আমজাদ হোসেন উচ্চ বিদ্যালয় রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।

অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এপেক্স ক্লাব অব পাবনার সভাপতি এপেক্সিয়ান মাহবুবুল আলম ফারুক, বাংলাদেশ স্কাউটস পাবনা জেলা রোভারের সম্পাদক ও এপেক্স ক্লাব অব পদ্মার আইপিপি মো. আলী আকবর মিঞা রাজু, পাবনা জেলা স্কুলের সিনিয়র (বাংলা) শিক্ষক মো. জিয়া উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক মাহি বিশ্বাস এবং এপেক্স ক্লাব অব পাবনার সেক্রেটারি অ্যান্ড ডিএনই আব্দুর রহমান সুমন।

অনুষ্ঠানে মডারেটরের দায়িত্ব পালন করেন দৈনিক সিনসার সহযোগী সম্পাদক শফিক আল কামাল। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন আদর্শ গার্লস হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক উম্মে সালমা কোহিনূর, পাঠশালার সাধারণ সম্পাদক সাংবাদিক শিশির ইসলাম  পাবনা ক্যাডেট কলেজের সংগীত শিক্ষক মারুফ সরদার।

আয়োজকরা বলেন, বিতর্কচর্চা শিক্ষার্থীদের যুক্তি দিয়ে কথা বলা, অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং সত্য অনুসন্ধানের মানসিকতা গড়ে তোলে। ভবিষ্যতে এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী, সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখবে। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।








স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  পাবনা   এপেক্স ক্লাব   বিতর্ক প্রতিযোগিতা   সেন্ট্রাল গার্লস হাই স্কুল   শিক্ষার্থী   পুরস্কার বিতরণ   সহশিক্ষা কার্যক্রম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close