বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● মেঘনায় নতুন কুড়ি স্পোর্টসের প্রতিযোগিতা উদ্বোধন      ● সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করল ডিএমপি      ● আখাউড়া রেলওয়ে স্টেশন এলাকায় অপরাধ প্রবনতা বৃদ্ধি      ● আইফোন ডুয়ের সরবরাহ সংকট কবে কাটবে, জানে না অ্যাপল      ● আ. লীগের ৭ নেতার বিচার শুরু, ২২ নভেম্বর হাজিরার নির্দেশ      ● নারীর ক্ষমতায়নে সমান সুযোগ নিশ্চিতের আহ্বান জুবাইদার      ● মানিকগঞ্জে হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদন্ড,১৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড       ● ইরান যুদ্ধ ছাড়াও ট্রাম্পের দলের হারের ৪ কারণ      ● শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী      ● মানিকগঞ্জে ট্রিপল মার্ডারে ৫ জনের মৃত্যুদণ্ড      ● সিংড়ায় সার সিন্ডিকেট ভাঙার নির্দেশ এমপির      ● মোংলা বন্দরের আধুনিকায়নে ৩৩৫ মিলিয়ন ডলারের প্রকল্প      
মেঘনায় নতুন কুড়ি স্পোর্টসের প্রতিযোগিতা উদ্বোধন
প্রতিনিধি, মেঘনা (কুমিল্লা)
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৪:২২ পিএম

কুমিল্লার মেঘনা উপজেলায় ‘নতুন কুড়ি স্পোর্টস’ ২০২৬-২০২৭ (সিজন-২)-এর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৩টায় খুলনা জেলা স্টেডিয়াম থেকে সারাদেশে একযোগে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানটি ভার্চ্যুয়ালি কানেক্টেড হয়ে সরাসরি সম্প্রচার করা হয়। মেঘনা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই অনুষ্ঠান আয়োজিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমি আক্তার মেঘনা উপজেলার প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমৃতা শারলিন রাজ্জাক, উপজেলা কৃষি কর্মকর্তা শাহে আলম, মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল ওয়াদুদ মুন্সি, সদস্য সচিব সালাউদ্দিন সরকার ও যুগ্ম আহ্বায়ক দিলারা শিরিন। এ ছাড়া উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয় এবং এর মধ্য দিয়ে উদ্বোধনী আয়োজনের সমাপ্তি ঘটে।







স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  মেঘনা   কুমিল্লা   নতুন কুড়ি স্পোর্টস   ক্রীড়া প্রতিযোগিতা   তারেক রহমান   উপজেলা পর্যায়  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close