বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ঝালকাঠি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন      ● শিবপুরে তেল কম সরবরাহ করায় পাঠান ফিলিং স্টেশনে ৩০ হাজার টাকা জরিমানা       ● সিএন্ডএফ কর্মচারীদের কর্মবিরতি অব্যাহত, আটকে আছে ৫০০ পণ্যবাহী ট্রাক      ● জাতীয় নিরাপত্তায় আনসারদের সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দেশ সেবার আহ্বান      ● এপেক্স ক্লাব অব পাবনার বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ      ● ডেঙ্গুতে একদিনে আরও ৭ জনের মৃত্যু      ● মুন্সীগঞ্জ জেলা জাসাসের সভাপতি হাসান, সম্পাদক আশরাফ      ● মোংলা বন্দরের জেটিতে কাঠবাদাম গাছ রোপণ করলেন প্রধানমন্ত্রী       ● মেঘনায় নতুন কুড়ি স্পোর্টসের প্রতিযোগিতা উদ্বোধন      ● সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করল ডিএমপি      ● আখাউড়া রেলওয়ে স্টেশন এলাকায় অপরাধ প্রবনতা বৃদ্ধি      ● আইফোন ডুয়ের সরবরাহ সংকট কবে কাটবে, জানে না অ্যাপল      
ঝালকাঠি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন
প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৫:০২ পিএম

কারিগরি শিক্ষার প্রসারে ঝালকাঠিতে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ২০২৮ সালের মধ্যে প্রতিষ্ঠানটির নির্মাণকাজ শেষ হওয়ার কথা রয়েছে। এটি চালু হলে স্থানীয় শিক্ষার্থীদের উচ্চতর কারিগরি শিক্ষা ও কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঝালকাঠি শহরতলীর প্রতাপ এলাকায় সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী, প্রতিমন্ত্রীর পদমর্যাদার ড. এস. এম. জিয়াউদ্দিন হায়দার এবং ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য মিজ্ ইসরাত সুলতানা ইলেন ভূট্টো।

এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠির পুলিশ সুপার মেরিন সুলতানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বশির গাজী এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী স্নেহলতা রায়সহ সংশ্লিষ্টরা।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ড. এস. এম. জিয়াউদ্দিন হায়দার বলেন, এ প্রতিষ্ঠান থেকে স্থানীয় ছেলে-মেয়েরা জ্ঞানভিত্তিক কারিগরি শিক্ষা অর্জন করে দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ পাবে। এর মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলার পাশাপাশি এলাকার শিক্ষার মানোন্নয়নেও ভূমিকা রাখবে প্রতিষ্ঠানটি।

২০২৮ সালের মধ্যে নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পলিটেকনিক ইনস্টিটিউটটি চালু হলে ঝালকাঠি ও আশপাশের এলাকার শিক্ষার্থীদের কারিগরি শিক্ষার জন্য দূরবর্তী জেলায় যাওয়ার প্রয়োজন কমবে বলে আশা করা হচ্ছে।







স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  ঝালকাঠি   সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট   কারিগরি শিক্ষা   ভিত্তিপ্রস্তর স্থাপন   ড. এস. এম. জিয়াউদ্দিন হায়দার   ইসরাত সুলতানা ইলেন ভূট্টো  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close