সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ঝালকাঠিতে ছাত্রলীগ নেতাকে ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের, গ্রেপ্তার ৭      ● সোনারগাঁয়ে চোর সন্দেহে পিটিয়ে যুবককে হত্যা       ● পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা       ● শেখ হাসিনাকে ফেরত এনে গুম-খুনের হিসাব নেওয়া হবে: মাহবুবের রহমান শামীম      ● ট্রেনে মোবাইল ছিনতাই, ছিনতাইকারীকে ধাওয়া করতে গিয়ে প্রাণ গেল শিক্ষকের      ● নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজ ছাত্রী নিহত      ● সাত দিনে প্রবাসীদের পাঠানো ১০ হাজার ৮৯৯ কোটি টাকা      ● দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের দলে দুই নতুন চমক      ● ‘দার-ই-নিজাত’-এর শেষ পর্ব নিয়ে রোমাইসার মজা      ● গাড়ি ভাঙচুরের অভিযোগ পরীমনির, মিলল না ক্ষতির চিহ্ন      ● হরমুজে যুক্তরাষ্ট্রের তেল ‘পাচার’ বন্ধের দাবি ইরানের      ● নীতির দিক থেকে আইজেনকোট ও নেতানিয়াহু প্রায় এক: ট্রাম্প      
৪২ বলে সেঞ্চুরি করে নতুন রেকর্ড গড়লেন ব্রুক
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ২:৪৫ পিএম

হ্যারি ব্রুকের বিধ্বংসী ব্যাটিং ও জস বাটলারের ঝোড়ো ইনিংসে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বড় জয় পেয়েছে ইংল্যান্ড। সাউদাম্পটনে ইংল্যান্ড ২০ ওভারে ৪ উইকেটে ২৫৪ রান করার পর শ্রীলঙ্কাকে ১৯ ওভারে ১৩৫ রানে অলআউট করে ১১৯ রানের জয় তুলে নেয়। 

টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলেছে ইংল্যান্ড। পাওয়ারপ্লের ছয় ওভারেই ৯০ রান তুলে নেয় স্বাগতিকরা। এর মধ্যে ডুনিথ ভেল্লালাগের এক ওভারে ব্রুক ৩০ রান আদায় করেন। অভিষিক্ত আনিউরিন ডোনাল্ড ১২ রান করে ফিরলেও এরপর বাটলার ও ব্রুকের ব্যাটে দ্রুতগতিতে এগিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস।

বাটলার ৪৪ বলে ৮০ রানের ঝড়ো ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল আটটি চার ও তিনটি ছক্কা। ব্রুকের সঙ্গে দ্বিতীয় উইকেটে মাত্র ৬০ বলে ১২৮ রানের জুটি গড়ে ইংল্যান্ডকে বড় সংগ্রহের ভিত তৈরি করে দেন তিনি। 

এরপর আরও ভয়ংকর হয়ে ওঠেন ব্রুক। মাত্র ৪২ বলে শতক পূর্ণ করেন ইংল্যান্ডের অধিনায়ক। শেষ পর্যন্ত ৪৯ বলে ১১৪ রানে অপরাজিত থাকেন তিনি; ইনিংসে ছিল ১০টি চার ও ছয়টি ছক্কা। এই সেঞ্চুরিই ম্যাচের মোড় পুরোপুরি ইংল্যান্ডের দিকে ঘুরিয়ে দেয়। 

ইংল্যান্ডের ২৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে শ্রীলঙ্কা। পাওয়ারপ্লের মধ্যেই গুরুত্বপূর্ণ কয়েকটি উইকেট হারানোয় বড় রান তাড়ার চাপ আর সামলাতে পারেনি তারা। ডুনিথ ভেল্লালাগে ৩৩ ও দাসুন শানাকা ২৪ রান করলেও দলকে লড়াইয়ে ফেরানোর মতো বড় জুটি গড়তে পারেননি। শেষ পর্যন্ত ১৯ ওভারে ১৩৫ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। 

ইংল্যান্ডের বোলারদের মধ্যে সনি বেকার ছিলেন সবচেয়ে সফল। তিনি ১২ রান দিয়ে তিনটি উইকেট নেন। জেমি ওভারটন ও লিয়াম ডসন নেন দুটি করে উইকেট। দুর্দান্ত ব্যাটিংয়ের জন্য ম্যাচসেরার পুরস্কারও পান ব্রুক। 

এই জয় শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের সবচেয়ে বড় রানের ব্যবধানের জয়। তিন ম্যাচের সিরিজে ইংল্যান্ড এখন ১-০ ব্যবধানে এগিয়ে। দ্বিতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার কার্ডিফে।


স্বদেশ প্রতিদিন/এস পি




আরও সংবাদ   বিষয়:  #হ্যারি_ব্রুক #ইংল্যান্ড #শ্রীলঙ্কা #টি২০ #ক্রিকেট #ইংল্যান্ড_ক্রিকেট #শ্রীলঙ্কা_ক্রিকেট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close