শুক্রবার ● ৬ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● যশোরে পরকীয়ার সন্দেহে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মসমর্পণ      ● বিদেশি মোড়কে নকল চকলেট, কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা      ● কুলাউড়ায় বাল্যবিবাহ প্রতিরোধে বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক সভা      ● আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির অনুমোদন, সভাপতি নুর আলী      ● শ্রমিকরাই অর্থনীতির মূল চালিকাশক্তি: নৌপরিবহনমন্ত্রী      ● সুচিকিৎসা ও সুযোগ পেলে প্রতিবন্ধী শিশুরাও সম্পদ হবে: বাদশা      ● বিচার, জমি ফেরত ও ক্ষতিপূরণের দাবিতে সাঁওতাল হত্যা দিবস পালিত      ● নাইক্ষ্যংছড়িতে ৩০ হাজার ইয়াবা, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার, নারী গ্রেপ্তার      ● দুই ওপেনারকে হারিয়ে শুরুতেই চাপে বাংলাদেশ      ● ইরান যুদ্ধের প্রভাব, বিপাকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী      ● নবীনগরে অ্যাডভোকেট রফিকুল হোসেনের স্মরণসভা অনুষ্ঠিত      ● মরিশাসে কর্মস্থলে দুর্ঘটনায় ৩ বাংলাদেশির মৃত্যু      
৩ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট লিগ
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ২:৪৮ পিএম

আগামী ৩ অক্টোবর মাঠে গড়াবে ২৮তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চার দিনের আসর। এবারের প্রতিযোগিতায় অংশ নেবে আটটি দল। প্রতিটি দল খেলবে সাতটি করে ম্যাচ। ১৪ নভেম্বর শুরু হবে শেষ রাউন্ড, আর ১৭ নভেম্বর ম্যাচ শেষ হওয়ার মধ্য দিয়ে পর্দা নামবে আসরের।

প্রথম রাউন্ডের চার ম্যাচ দিয়ে শুরু হবে এবারের লড়াই। ৩ অক্টোবর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক সিলেটের মুখোমুখি হবে ময়মনসিংহ। মিরপুরে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর খেলবে ঢাকার বিপক্ষে। খুলনায় মুখোমুখি হবে খুলনা ও বরিশাল। অন্যদিকে চট্টগ্রামে লড়বে চট্টগ্রাম ও রাজশাহী।

১০ অক্টোবর শুরু হবে দ্বিতীয় রাউন্ড। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক সিলেট খেলবে ঢাকার বিপক্ষে। সিলেট আউটার মাঠে ময়মনসিংহের প্রতিপক্ষ রংপুর। মিরপুরে খুলনা মুখোমুখি হবে রাজশাহীর। কক্সবাজার একাডেমি মাঠে চট্টগ্রামের বিপক্ষে খেলবে বরিশাল।

তৃতীয় রাউন্ড শুরু হবে ১৭ অক্টোবর। চট্টগ্রামে সিলেট ও রংপুর মুখোমুখি হবে। কক্সবাজারে খেলবে ময়মনসিংহ ও ঢাকা। সিলেট আউটার মাঠে খুলনার প্রতিপক্ষ চট্টগ্রাম। রাজশাহীতে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে বরিশাল।

চতুর্থ রাউন্ড শুরু হবে ২৪ অক্টোবর। কক্সবাজারে খুলনা খেলবে সিলেটের বিপক্ষে। বগুড়ায় মুখোমুখি হবে ময়মনসিংহ ও চট্টগ্রাম। রাজশাহীতে স্বাগতিকদের বিপক্ষে খেলবে ঢাকা। সিলেট আউটার মাঠে রংপুরের প্রতিপক্ষ হবে বরিশাল।

পঞ্চম রাউন্ডের ম্যাচগুলো হবে ৩১ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত। এই রাউন্ডে সিলেট-চট্টগ্রাম, ময়মনসিংহ-খুলনা, ঢাকা-বরিশাল এবং রংপুর-রাজশাহী মুখোমুখি হবে।

৭ নভেম্বর শুরু হবে ষষ্ঠ রাউন্ড। বগুড়ায় সিলেট খেলবে রাজশাহীর বিপক্ষে। চট্টগ্রামে ময়মনসিংহের প্রতিপক্ষ বরিশাল। মিরপুরে মুখোমুখি হবে ঢাকা ও খুলনা। খুলনায় রংপুর খেলবে চট্টগ্রামের বিপক্ষে।

সবশেষে ১৪ নভেম্বর শুরু হবে সপ্তম ও শেষ রাউন্ড। খুলনায় বরিশালের বিপক্ষে খেলবে সিলেট। মিরপুরে ময়মনসিংহের প্রতিপক্ষ রাজশাহী। রাজশাহীতে ঢাকা খেলবে চট্টগ্রামের বিপক্ষে। আর সিলেট আউটার মাঠে মুখোমুখি হবে রংপুর ও খুলনা।

১৭ নভেম্বর শেষ রাউন্ডের ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শেষ হবে এবারের জাতীয় ক্রিকেট লিগের চার দিনের আসর।


স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  #জাতীয়_ক্রিকেট_লিগ #এনসিএল #ক্রিকেট #বাংলাদেশ_ক্রিকেট #ঘরোয়া_ক্রিকেট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close